রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, জারি হলুদ সতর্কতা

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, জারি হলুদ সতর্কতা

রাতভর বর্ষণ চলেছে মুম্বই শহরে। বাণিজ্য নগরীর একাধিক জায়গায় জল জমে গিয়েছে। আরও বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির পক্ষ থেেক হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিদায় বেলায় বর্ষণের দাপট দেখাচ্ছে বর্ষা। মুম্বই সহ কেরল, ঝাড়খণ্ড একাধিক জায়গায় চলছে তীব্র বর্ষণ। গত ২দিন ধরে পশ্চিমবঙ্গেও টানা বর্ষা হয়েছে।

জারি হলুদ সতর্কতা

বিদায় নিতে শুরু করেছে বর্ষা। বিদায় বেলাতেও ভাসিয়ে যাচ্ছে একাধিক রাজ্য। আইএমডি এবার বর্ষায় সামগ্রিক ভাবে কম বর্ষণ দিয়েছে। কিন্তু বিদায় নেওয়ার সময় ফের তাণ্ডব দেখাতে শুরু করেছে বর্ষা। গত কয়েক দিন ধরেই দক্ষিণভারত এবং পূর্ব ও পশ্চিম ভারতের একাধিক রাজ্যে প্রবল বর্ষণ চলছে। বেঙ্গালুরু শহরে তুমুল বর্ষণ চলেছে। এখনও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেিন বেঙ্গালুরু। একাধিক জায়গা থেকে এখনও জল নামেিন। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছ কর্নাটক সরকার

গতকাল রাত থেকে আবার মুম্বই শহরে শুরু হয়েছে বর্ষার দাপট। তুমুল বর্ষণে মুম্বই শহরের একাধিক জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে। আরও বর্ষণের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আইএমডির পক্ষ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন মুম্বইয়ে বর্ষণ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে কেরল এবং ঝাড়খণ্ডেও প্রবল বর্ষণ শুরু হয়েছে। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণে একাধিক জায়গায় জল জমে গিয়েছে। হাসপাতালের ভেতরেও জল ঢুকে পড়েছে। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে ঝাড়খণ্ডে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+