প্রবল বর্ষণ মরুরাজ্যে, ১০ জনের মৃত্যু, বন্ধ যোধপুরের সব স্কুল-কলেজ
প্রবল বর্ষণ মরুরাজ্যে, ১০ জনের মৃত্যু, বন্ধ যোধপুরের সব স্কুল-কলেজ
প্রবল বর্ষণে বিপর্যস্ত মরুরাজ্য রাজস্থান। বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে মরুরাজ্যের একাধিক জায়গায়। প্রায় ১০ জন মারা গিয়েছেন। রাজস্থানের যোধপুর, ভিলওয়াড়া, চিতরগড় জেলায় প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তাঘাট জলে ডুবে গিয়েছে। এমনকী রেললাইনেও জল দাঁড়িয়ে গিয়েছে। যোধপুরে জলের তোড়ে ভেসে গিয়েছে চার শিশু। অন্যদিকে জয়পুরে গত ২ দিেনর প্রবল বর্ষণে ৬ জন মারা গিয়েছে।

পূর্বভারতে তাণ্ডব চালানোর পর এবার উত্তর-পশ্চিম ভারতে দাপট দেখাচ্ছে বর্ষা। মহারাষ্ট্রে গত কয়েকদিন আগেই প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় ভেসে গিয়েছিল মুম্বই। গুজরাতে একই পরিস্থিতি তৈরি হয়েছিল। এবার ভাসছে রাজস্থান। সচরাচর রাজস্থানে এইরকম ভারী মাপের বর্ষা খুব একটা দেখা যায় না। বর্ষণ কম হওয়াই মরুরাজ্যের স্বাভাবিক। কিন্তু গত কয়েকবছর ধরে বর্ষা রীতিমত দাপট দেখাচ্ছে রাজস্থানে।
এবারও তার অন্যথা হয়নি। গত তিন দিনের নাগাড়ে বর্ষণে বিধ্বস্ত মরুরাজ্য রাজস্থান। যোধপুরে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে জল জমে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আইএমডি সূত্রে খবর আরও ২ দিন রাজস্থানে এই ভারী বর্ষণ চলবে। এদিকে তেলঙ্গানার পরিস্থিতিও খুব একটা ভাল নয়। প্রবল বর্ষণে ভেসে গিয়েছে হায়দরাবাদের অধিকাংশ সড়ক। আগামী কয়েকদিন একই ভাবে বর্ষণ চলবে বলে জািনয়েছে হাওয়া অফিস।
ওদিকে আবার অমরনাথে ফের আবহাওয়া বদল হতে শুরু করেছে। অমরাথের গুহার কাছে ফের হড়পা বান হয়েছে। যদিও এখনও পর্যন্ত তেমন কোনও দুঃসংবাদ শোনা যায়নি। কয়েকদিন আগে আমরনাথে প্রবল বর্ষণে হড়পাবানে কমপক্ষে ৪০ জন মারা গিয়েছিলেন। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল অমরনাথে। তারপরেই কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল অমরনাথ যাত্রা। পশ্চিমবঙ্গের অনেকেই মারা গিয়েছিলে অমরনাথের দুর্ঘটনায়।












Click it and Unblock the Notifications