PFI-র ডাকা বনধে অগ্নিগর্ভ কেরল, সরকারি বাসে ভাঙচুর-টায়ার পুড়িয়ে পথ অবরোধ-পেট্রোল বোমা ছুড়ল বিক্ষোভকারীরা
PFI-র ডাকা বনধে অগ্নিগর্ভ কেরল, সরকারি বাসে ভাঙচুর-টায়ার পুড়িয়ে পথ অবরোধ-পেট্রোল বোমা ছুড়ল বিক্ষোভকারীরা
এনআইএ তল্লাশির প্রতিবাদে উত্তাল কেরল। সকাল থেকে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পিএফআই সদস্যরা। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে কেরল। বনধ সফল করতে সকাল থেকেই পথে নেম বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। সরকারি বাসে পাথর ছুড়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এমনকী পেট্রোল বোমাও ছোড়া হয় বলে অভিযোগ।

উত্তাল কেরল
পিএফআইয়ের ডাকা বনধে উত্তাল হয়ে উঠেছে কেরল। সকাল থেকেই তৎপর বিক্ষোভকারীরা। গতকাল দিনভর দেশের ১৫টি রাজ্যে পিএফআইয়ের দফতরে তল্লাশি চািলয়েছে এনআইএ। গ্রেফতার করা হয়েছে ১০০ জনের বেশি েনতা কর্মীকে। তারই প্রতিবাদে এই বনধ। ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছেন তাঁরা সকাল থেকেই কেরলের একাধিক জায়গায় পিকেটিং শুরু করেছেন বনধ সমর্থকরা। সরকারি বাস রাস্তায় নামায় পাথর ছুড়ে বাস ভাঙচুর করে তারা। এখােনই শেষ একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বনধ সমর্থকরা।

পেট্রোল বোমা ছোড়ার অভিযোগ
পিএফআই কর্মী সমর্থকরা বনধ করার নাম করে পেট্রোল বোমা ছুড়ছে বলে অভিযোগ উঠেছে। একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মঘটীরা। অটোরিকশাও ভাঙচুর করা হয়। রাজ্যের একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কেরল হাইকোর্ট রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা নেওয়ার িনর্দেশ দিয়েছে। হিংসা রোধ করতে যাতে কড়া পদক্ষের করা হয় তার ব্যবস্থা নিেত নির্দেশ দিয়েছে কেরল হাইকোর্ট।

বিজেপি পার্টি অফিসে পেট্রোলবোমা
পিএফআই সমর্থকরা কোয়েম্বাটোরে বিজেপি কার্যালয়ে পেট্রোলবোমা ছোড়ে বলে অভিযোগ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। গতকাল এনআইএ তল্লাশির জেরেই এই হামলা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। কেরলে আলিপ্পুজা, কোঝিকোড়ে, কুন্নুর জেলা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। কুন্নুরে সংবাদ পত্রের গাড়িতে পেট্রোল বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। এছাড়া একাধিক জেলায় অটোরিকশা আটকে বিক্ষোভ দেখিয়েছেন বনধ সমর্থকরা। অটোরিকশাকে উদ্দেশ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

গ্রেফতার ১০০ জন পিএফআই কর্মী সমর্থক
গতকাল দিনভর ১৫টি রাজ্যের ৯৩টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে এনআইএ। পিএফআইয়ের দফতরে তল্লাশি চালানো হয়েছে। মোট ৪৫ জন পিএফআই নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও শতাধিক কর্মীকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। পিএফআইয়ের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদতরের অভিযোগ রয়েছে। জঙ্গি কার্যকলাপে আর্থিক সাহায্য এবং অস্ত্রপ্রশিক্ষণও দিয়ে থাকে এই সংগঠন এমনই যোগ পাওয়া গিয়েছে।












Click it and Unblock the Notifications