অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে উত্তাল বিহার, ট্রেনে আগুন, পাথর ছোড়ার অভিযোগ

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে উত্তাল বিহার, ট্রেনে আগুন,পাথর ছোড়ার অভিযোগ

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে উত্তাল নীতীশের রাজ্য। ট্রেনের কামরায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বিহারে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। তার জেরে ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও বিক্ষোভের জেরে ৩০টি ট্রেন দেরিতে চলছে। গতকাল থেকেই গোটা দেশের একাধিক জায়গায় এই প্রকল্পের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে।

উত্তাল বিহার

গতকাল থেকেই উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যুবারা। সেনাবাহিনীতে যাঁরা চাকরি করতে চান তাঁরাই মূলত এই আন্দোলনে সামিল হয়েছেন। বিহারে বিশেষ করে উত্তেজনা ছড়িয়েছে। বিহারের নওদা জেলায় বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক জায়গায় ট্রেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেলেন আন্দোলনকারীরা। তার জেরে গতকাল থেকেই বিহারে ট্রেন চলাচল ব্যবহত হয়েছে। দিল্লি গামী একাধিক ট্রেন আটকে রয়েছে অবরোধের জেরে।

উত্তাল বিহার

শুক্রবার সকাল থেকে ফের উত্তাল হয়ে উঠেছে বিহার। একাধিক জায়গায় শুরু হয়েছে ট্রেন অবরোধ। বিক্ষোভকারীরা রেললাইনের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ট্রেনের ২টি কামরায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিহারে। তাই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। যদিও হতাহতের কোনও খবর মেলেনি এই ঘটনায়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেেল পুলিশকে লক্ষ্য করে পাথর ছোরা হয় বলে অভিযোগ। বিহারে অশান্তির জেরে ৩০ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৩৩টি ট্রেন দেরিতে চলছে।

বিহারের পাশাপাশি বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে রাজস্থান, উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশে। রাজস্থানে একাধিক জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশেও একই পরিস্থিতি। একাধিক জায়গায় ট্রেন এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিবাদীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন ইচ্ছে করে কেন্দ্রের এই প্রকল্প নিয়ে উত্তেজনা ছড়ানো হচ্ছে। ভুয়ো খবরে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। একাধিক জায়গায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। মধ্য প্রদেশ সরকারও পুলিশি পাহারা বাড়িয়েছে একাধিক জায়গায়। প্রতিবাদীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বিক্ষোভের আঁচ গোটা দেশে ছড়িয়ে পড়ায় অগ্নিপথ প্রকল্পে চাকরির বয়স সীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হয়েছে। কিন্তু তাতে সমস্যা কতটা মিটবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ আজও সকাল থেকে একাধিক জায়গায় অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে বিহারে আন্দোলন চলছে বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+