Kerala Landslide: কেরলের ওয়েনাড়ে ভয়াবহ ধস, ২৪ জনের মৃত্যু, একাধিক বাসিন্দা চাপা পড়ে থাকার আশঙ্কা

কেরলের ওয়েনাড়ে প্রবল বর্ষণে ধস। ধসে চাপা পড়ে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওয়েনাড় জেলার মেপ্পাডি এলাকায় ধস নামে। ধসে আরও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে জানা গিয়েছে। রাত ২টো থেকে ভোর চারটের মধ্যে ধস নামে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গিয়েছে।

প্রবল বর্ষণের কারণে রাস্তার অবস্থা খারপ থাকায় সেখানে উদ্ধারকারী দলের পৌঁছকতে সমস্যা হয়েছে। এখনও ভাল করে উদ্ধারকাজ শুরু করা যায়নি বলে জানা গিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন যে এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার করা গিয়েছে। শতাধিক বাসিন্দা ভেতরে আটকে রয়েছেন। আহত অবস্থায় ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Kerala Landslide

প্রবল বর্ষণের কারণে একাধিক রাস্তা বন্ধ রয়েছে সেকারণে উদ্ধারকারী দল বেশি করে পাঠানো যাচ্ছেনা বলে জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যেই ২৫০ জন উদ্ধারকারী দল সেখানে উদ্ধারকাজ চালাচ্ছেন বলে জানা গিয়েছে। এনডিআরএফের টিমও ঘটনাস্থলে পৌঁছেছে। কুন্নুর ডিফেন্স সিকিউরিটির দুটি টিমকে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে নেপালি পরিবারের একটি ১ বছরের শিশু মারা গিয়েছে ধসে চাপা পড়ে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন বায়ু সেনার দুটি হেলিকপ্টার ওয়েনাড় থেকে উদ্ধারকাজে যাবে। আহতদের এয়ারলিফট করে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। প্রবল বর্ষণের কারণে ওয়েনাড়ের একাধিক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। হেল্পলাইন খুলে ফেলেছে কেরলের স্বাস্থ্য দফতর। ৯৬৫৬৯৩৬৮৯ / ৮০৮৬০১০৮৩৩ এই দুটি হেল্পলাইন নম্বরে ফোন করে যাবতীয় তথ্য জানা যাবে বলে জানানো হয়েছে।

ভৈথিরি, কালাট্টা, মেপ্পাডি এবং মানাথাভাডি এলাকার সব হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। সেখানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। চিকিৎসার সবরকম সরঞ্জাম মজুত করা হয়েছে হাসপাতালগুলিতে। ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ওয়েনাড়ের জেলা কালেক্টরের সঙ্গেও কথা বলেছেন তিনি। উদ্ধারকারী দলগুলির সঙ্গে যোগাযোগ করে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি। আপাতত উদ্ধারকাজে জোর দেওয়ার কথা বলেছেন তিনি। গত কয়েকদিন ধরেই প্রবল বর্ষণে বিপর্যস্ত কেরলের একাধিক এলাকা। মাটি নরম হয়ে একাধিক জায়গায় ধস নামছে। একাধিক জায়গা রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+