মৃত ৭ - নিখোঁজ ৪৫ জন, ভয়বহ ধস মণিপুরের রেল প্রকল্পে, ফোন করলেন মোদী

মৃত ৭ - নিখোঁজ ৪৫ জন, ভয়বহ ধস মণিপুরের রেল প্রকল্পে, ফোন করলেন মোদী

বর্ষণে বিপর্যস্ত উত্তর পূর্ব। অসম ভাসছে বন্যায়। তারমধ্যে ভয়াবহ ধস নামল মণিপুরে। রাজ্যের নোনি জেলায় ভয়াবহ ধস নামে। ৭ জন মারা গিয়েেছন ধসে। এখনও নিখোঁজ ৪৫ জন। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।

মৃত ৭ - নিখোঁজ ৪৫ জন, ভয়বহ ধস মণিপুরের রেল প্রকল্পে, ফোন করলেন মোদী

মণিপুরের নোনি জেলায় উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলের প্রকল্পের কাজ চলছিল। প্রবল বর্ষণে ধস নাম সাইট। এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। ৪৫ জন ধসের নীচে চাপা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার কাজ শুরু করেছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল। সেই সঙ্গে উদ্ধারকাজ শুরু করেছে এনডিআরএফ।

রেলের তরফে জানানো হয়েছে মণিপুরের িটপুল গ্রামে চলছিল নির্মাণ কাজ। সেখানেই অতি বর্ষণের কারণে ধস নামে। মণিপুরের জিরবাম থেকে ইম্ফল পর্যন্ত লাইন পাতা হচ্ছিল। সাইটের কাছেই ক্যাম্প করে ছিলেন কর্মীরা। সেখানেই ধস নামে। খবর পেয়েই মণিপুরের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী বীরেন সিং সব বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। যাঁরা ধসে মারা গিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও খোঁজ নিয়েছেন পরিস্থিতির। অতিরিক্ত আরও দুই জাতীয় বিপর্য মোকাহবিলা দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকাজের জন্য। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জরুরি বৈঠকে বসেছেন বীরেন সিং। ধস প্রবণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। নদীর কাছে যাতে শিশুরা না যায় তার নির্দেশিকা জারি করা হয়েছে। লাগাতার বর্ষণে মণিপুর সহ উত্তর পূর্বের একাধিক রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ। বিশেষ করে অসমের অবস্থা ভীষণ খারাপ হয়েছে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে অসমে। প্রায় ৪০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত সেখানে। বন্যার পাশাপাশি পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে অসমের শিলচরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+