Uttarakhand: বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়ছে রাস্তায়, উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বিপর্যয়

পর্যটনের মরশুম এখন। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় পর্যটকদের ঢল। তারই মাধে ধারচুলার কাছে ঘটেছে বড় বিপর্যয়। হঠাৎ করে রাস্তায় নেমে এসেছে পাহাড়ের একটা অংশ। বড় পাথরের চাঁই ছড়িয়ে পড়েছে রাস্তার উপরে। তার জেরে দুই দিকে পর্যটকদের গাড়ি আটকে গিয়েছে। প্রায় ৩০০ পর্যটক আটকে গিয়েছে সেখানে।

পিথোরাগড়ের কাছে লিপুলেখ-তোয়াঘাট সড়কের মাঝে ধস নেমেছে। তার জেরে ধারচুলার কাছে ৪৫ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের কারণে। ২ দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সারি। একের পর এক গাড়ি বোঝাই পর্যটক আটকে রয়েছে। আগামী ২ দিন সেই সড়কে যান চলাচল করা যাবে না বলে জানানো হয়েছে।

উত্তরাখণ্ডে ভয়াবহ ধস আটকে বহু পর্যটক

২ দিন ধরে গাড়ির মধ্যে কীভাবে তাঁরা কাটাবেন সেটা নিয়ে উদ্বেগে রয়েছেন পর্যটকরা। কিন্তু সেখানে রাজ্যের কোনও পর্যটক আটকে রয়েছে কিনা তা এখনও জানা যায়নি। প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে ধস দেখা দিয়েছে। উত্তরাখণ্ডের আবহাওয়াও এখন ভাল নয়। বৃষ্টি হচ্ছে।

আইএমডির পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে ঝড়-বৃষ্টির। উত্তরাখণ্ডের আলমোড়া-বাগেশ্বর, চামোলি, চম্পাওয়াত, দেরাদুন, গারোয়ালস, হরিদ্বার, নৈনিতাল, পিথোরাগড়, রুদ্রপ্রয়াগ, তেহরি গারোয়াল, উধম সিং নগর, এবং উত্তরকাশী জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

উত্তরাখণ্ড পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডের আরও একাধিক রাস্তায় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেকারণে পর্যটকদের সতর্ক করে তাঁদের আবহাওয়ার খবর নিয়ে তবে রাস্তায় বেরোনোর পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। এদিকে পর্যটকদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তার ধস সারাইয়ের কাজ করা হচ্ছে।

উত্তরাখণ্ডে ভয়াবহ ধস আটকে বহু পর্যটক

উত্তরাখণ্ডে গত কয়েক বছর ধরে একাধিক বিপর্যয় হয়ে চলেছে। কয়েকদিন আগেই উত্তরাখণ্ডের যশীমঠে ধস নামতে শুরু করেছিল। একাধিক বাড়ি ঘরে ধস নামতে শুরু করে। অপরিল্পিত নির্মাণ এবং পাহাড় কাটার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানিয়েছেন পরিবেশবিদরা। যোশী মঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।

গতবারেও উত্তরাণ্ডের একাধিক জায়গায় ধস নেমে প্রবল বিপর্যয় হয়েছিল। একাধিক পর্যটকের মৃত্যু পর্যন্ত হয়েছিল। কেদার নাথের দরজা খুললেও সেখানকার পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। সেখানে এখনও আবহাওয়া ঠিক নেই। এক প্রকার দুযোগ মাথায় করেই কেদায়ে যাচ্ছেন পুন্যার্থীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+