Heatwave: অস্বাভাবিক তাপপ্রবাহের আঁচে পুড়ছে দেশ, প্রবল ক্ষতির মুখে অর্থিক উন্নতি
দহন জ্বালায় পুড়ছে গোটা দেশ। তাপপ্রবাহে পুড়ছে দেশের সিংহভাগ অংশ। একে মোটেই ভাল চোখে দেখছেন না বিজ্ঞানীরা। একটি সমীক্ষায় জানা গিয়েছে এই অস্বাভাবিক তাপপ্রবাহের কারণে শুধু শরীর নয় দেশের সামগ্রিক উন্নয়নও ক্ষতিগ্রস্ত হবে।
করোনা ধাক্কা কাটিয়ে কোনও মথে উঠে দাঁড়িয়েছিল দেশের অর্থনীতি। প্রকৃতির আরেক রুদ্ররূপ এসে আবার থাবা বসিয়েছে দেশে। গোটা দেশ তাপপ্রবাহের আগুনে পুড়ছে। এপ্রিল মাসেই ৪৫ ডিগ্রি পর্যন্ত চড়েছে তাপমাত্রা। বৃষ্টির দেখা নেই। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরে।

এপ্রিল মাসেই পারদ চড়েছে ৪৫ ডিগ্রিতে। তাপপ্রবাহের আগুনে পুড়ছে দেশের সিংহভাগ অংশ। টানা এক সপ্তাহ ধরে চলছে তীব্র দহণ। উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে মধ্যভারত পর্যন্ত ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহের দাপট। উত্তর পূর্ব ভারতের সিকিম, মেঘালয়ে পর্যন্ত তাপপ্রবাহ চলছে। গরমের চোটে স্কুলে ছুটি ঘোষণা করেছে মেঘালয় সরকার। এমন গরম এর আগে পড়েনি উত্তর পূর্ব ভারতের কোনও রাজ্যে।

হঠাৎ করে এই বেহিসেবি গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ। গত এক মাস ধরে প্রায় উত্তর-পূর্বভারতের কোনও রাজ্যে বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, উত্তর প্রদেশে ঝড়বৃষ্টি হয়নি গত এক মাসে। দহনের তীব্রতায় নাজেহাল দশা এই রাজ্যের বাসিন্দাদের। চৈত্র মাসে এমন ভয়াবহ গরম আগে দেখেননি সাধারণ মানুষ।

হঠাৎ করে অত্যধিক গরমে বাড়ছে অসুস্থতা। ইতিমধ্যেই মহারাষ্ট্রে তাপপ্রবাহে ১১ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে পর্যন্ত স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের দাপট থেকে শরীর ভাল রাখতে কী কী করতে হবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে কেন্দ্রও রাজ্যগুলিকে সতর্ক করেছে।
এই প্রবল তাপপ্রবাহের সমূহ ক্ষতির আশঙ্কা দেখছেন গবেষকরা। একদিকে যেমন সাধারণ মানুষের শরীর স্বাস্থ্যে প্রভাব ফেলছে তাপপ্রবাহ আরেক দিকে তেমনই দেশের আর্থিক এবং সামগ্রিক উন্নয়নেও প্রভাব ফেলতে শুরু করেছে। এক সমীক্ষায় প্রকাশ্যে এসেছে সেই আশঙ্কার ছবি। এই তাপপ্রবাহে দেশের ৯০ শতাংশ এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের করা সমীক্ষায় দেখা গিয়েছে ২০২২ সালে রেকর্ড তাপপ্রবাহ হয়েছে ভারতে।
এই প্রবল তারপ্রবাহের কারণে ভারতের ৮০ শতাংশ মানুষ বিপদের মধ্যে রয়েছেন। এই নিয়ে এখনই সতর্ক না হলে সামনে আরও বড় বিপদ দাঁড়িয়ে রয়েছে বলে সমীক্ষায় সতর্ক করা হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে এই তাপপ্রবাহ নিয়ে পলিসি মেকারদের সঙ্গে বৈঠকে বসা উচিত সরকারের। কারণ তাপপ্রবাহ শুধু শরীরেই প্রভাব ফেলছে না দেশের সামগ্রিক উন্নয়ণে প্রভাব ফেলতে শুরু করেছে।
তাপপ্রবােহর কারণে চাষের বিপুল ক্ষতি হতে শুরু করেছে ভারতে। অত্যধিক মূল্যবৃদ্ধি তারই একটা অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব গুরুতর আকার নিচ্ছে গোটা দেশে। সেকারণে আরও বেশি করে সরকারকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। এবং বেশি করে সাধারণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করতে হবে। কীভাবে দূষণ নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে এখনই ভাবনাচিন্তা না করা হলে আরও বড় বিপদ অপেক্ষা করছে ভারতের জন্য সমীক্ষায় সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications