বৈষ্ণোদেবী মন্দিরের কাছে বিধ্বংসী আগুন, উদ্ধারে দমকল, স্থানীয়রা
বৈষ্ণোদেবী মন্দিরের কাছে বিধ্বংসী আগুন, উদ্ধারে দমকল, স্থানীয়রা
বৈষ্ণোদেবী মন্দিরের কাছে বিধ্বংসী অগ্নিকাণ্ড। মন্দিরের খুব কােছ আগুন লাগার ঘটনা ঘটে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। এখনও পর্যন্ত হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। কালো ধোঁয়ায় ভরে গিয়েছে পাহাড়।

হঠাৎ করে জম্মু-কাশ্মীরের হাইসিকিউরিটি জোন বৈষ্ণোদেবী মন্দিরের কাছে আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। সঙ্গে সঙ্গে সেখানে একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দ্রুত আগুন নেভানোর কাজ করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগিয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। তবে আগে আগুন নিভিয়ে কাজ করা হবে বলে জানানো হয়েছে। তারপরে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দমকলের আধিকারীকরা।
এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বৈষ্ণোদেবী মন্দির কমিটির সিইও জানিেয়ছেন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বড় কোনও দুর্ঘটনা থেকে বাঁচেনি মানুষ। ঘটনার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। যদিও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications