Bengaluru Fire: বিধ্বংসী আগুন বেঙ্গালুরুর বাস ডিপোয়! কালো ধোঁয়ায় ঢাকল গোটা আকাশ

Bengaluru Fire: বেঙ্গালুরুতে বিধ্বংসী আগুন! বিরভদ্র নগরে একটি বাসস্ট্যান্ডে বিধ্বংসী এই আগুন লেগেছে। একেবারে দাউ দাউ করে জ্বলছে এই আগুন। গোটা আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আর তা বহুদুর থেকে দেখা যাচ্ছে বলে জানা যাচ্ছে।

গ্যারেজে একাধিক বাস এবং গাড়ি রাখা ছিল বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যা খবর তাতে ১০ টি বাস সম্পূর্ণ ভাবে ভস্মিভুত হয়ে গিয়েছে। তবে যেভাবে আগুন (Bengaluru Fire) ছড়াচ্ছে তাতে গ্যারেজের অন্যান্য অংশেও এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Bengaluru fire

তবে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কে বহু মানুষ ছোটাছুটি শুরু করে দেয়। যদিও দ্রুত ঘটনাস্থলে (Bengaluru Fire)দমকলের একাধিক ইঞ্জিন পৌছয়। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, বাসগুলি গ্যারেজের মধ্যেই ছিল।

একাধিক দমকল কর্মী আগুন নেভানোর (Bengaluru Fire)কাজ করছে। তবে কি কারণে বিধ্বংসী এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয় বলেই জানাচ্ছেন ওই দমকল কর্মী। তবে কোনও শর্ট সার্কিট থেকে বিধ্বংসী এই আগুন লাগতে পারে। তবে আগুন নেভানোটাই প্রথম লক্ষ্য বলে জানাচ্ছেন দমকল আধিকারিকরা।

ইতিমধ্যে বিধ্বংসী আগুনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যা একেবারে চমকে দেওয়ার মতো। সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে বিধ্বংসী আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় একেবারে নীল আকাশ ঢেকে গিয়েছে। দমকল ছাড়াও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। ঘটনার সময় ওই গ্যারেজে কোনও শ্রমিক কাজ করছিল কিনা তা জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+