সুরাটের বাণিজ্যিক বহুতলে ভয়াবহ আগুন, হতাহতের কোনও খবর নেই

সুরাটের বাণিজ্যিক বহুতলে ভয়াবহ আগুন, হতাহতের কোনও খবর নেই
সুরাট, ২৯ মে : বহুতলে ভয়ঙ্কর অগ্নিকান্ডের জেরে আতঙ্ক ছড়াল সুরাটে। একটি বাণিজ্যিত বহুতলের একটি শাড়ির দোকানে প্রথম আগুন লাগে তারপর তা ছড়িয়ে পরে। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্তে আনে। দমকলের তরফে জানানো হয়েছে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

সূত্রের খবর অনুযায়ী, সুরাটের ১৭ তলার অর্কিড টাওয়ারের চতুর্থ তলে বিপুল শাড়ির দোকানটি অবস্থিত। ওই দোকানেই প্রথম আগুন লাগে। দোকানে প্রচুর শাড়ি মজুত ছিল। দাহ্য শাড়িতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে অন্য তলেও। শহরের বস্ত্র বাজারের মধ্য অবস্থিত এই বহুতলে মূলত কাপড় ব্যবসায়ীদের অফিস বা গুদামঘর রয়েছে। ফলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে।

দমকলে খবর দেওয়া হলে, ২০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে। কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও প্রাথমিকভাবে বহু মানুষ ওই বহুতলে আটকে পড়েন বলে সূত্রের তরফে জানানো হয়েছে। তবে দমকল কর্মীরা সবাইকেই উদ্ধার করেছেন। দোকান খোলার আগেই এই আগুন লাগে বলে প্রাণের ঝুঁকি হয়নি সে হারে। তবে আর্থিক প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে সেই ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

দমকলসূত্রে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে দমকলের অসুবিধা হয় বলে জানিয়েছেন কর্মীরা। এলাকা ঘিঞ্জি হওয়ায়, প্রথমে এলাকায় ঢুকতে অসুবিধা হয়। কিন্তু পরে সে বাধা অতিক্রম করে দমকল কর্মীরা উদ্ধারগকাজ চালান।

তবে এই অগ্নিকান্ডের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। একশোরও বেশি লোক রাস্তায় ভিড় জমান। পরে পুলিশ ওই ভিড়কে ছত্রভঙ্গ করে। ঘন্টা খানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+