Ghaziabad Blast News: প্রবল বিস্ফোরণ দিল্লির গাজিয়াবাদ! ভিডিও দেখে আতঙ্ক, বলছেন, এটা যুদ্ধ ক্ষেত্র নাকি
Ghaziabad Blast News: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লির গাজিয়াবাদ এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে দুই থেকে তিন কিলোমিটার দুর থেকে শোনা যায় সেই বিস্ফোরণ শব্দ। কার্যত চমকে ওঠেন আশেপাশের মানুষ। জানা যায়, বিস্ফোরণের পরেই বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। জানা যায়, সিলিন্ডার ভর্তি একটি ট্রাকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পরেই দমকলের একাধিক ইঞ্জিন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে।
জানা যায়, গাজিয়াবাদের ভোপুরা চৌক বলে একটি জায়গায় এই ঘটনা (Ghaziabad Blast News) ঘটে। সেখানে একটি সিলিন্ডার ভর্তি ট্রাক দাঁড়িয়ে ছিল। হঠাত করেই তাতে প্রবল বিস্ফোরণ হয় বলে জানা যায়।] একের পর এক সিলিন্ডার ফাটতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অন্তত ২ থেকে তিন কিলোমিটার দূর থেকে শব্দ শোনা যায়।

ইতিমধ্যে ঘটনার (Ghaziabad Blast News) একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, ভোররাতে একের পর এক আলোর ঝলকানি। সঙ্গে বিস্ফোরণের শব্দ। যা দেখে হঠাত করেই মনে হতে পারে কোনও যুদ্ধক্ষেত্র নাকি এটা।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ওই ভোররাতেই মানুষজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকেই আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেন বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।
#WATCH गाजियाबाद, उत्तर प्रदेश: वीडियो में धमाकों की आवाज सुनी जा सकती है, जो दुर्घटनास्थल से 2-3 किमी दूर शूट किया गया था, जहां भोपुरा चौक पर गैस सिलेंडरों से भरे ट्रक में भीषण आग लग गई थी। pic.twitter.com/xlOTVOtEIz
— ANI_HindiNews (@AHindinews) February 1, 2025
Ghaziabad Blast News: আগুন নেভানোর কাজ চলছে
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। ঘটনার পরেই একেবারেই ভস্মীভূত হয়ে যায় ওই লরিটি। এমনকি আশেপাশের এলাকাতেও আগুন ধরে যায়। আগুন ধরে যায় স্থানীয় এক গুদামেও। যুদ্ধকালীন তৎপরতায় একেবারে আগুন নেভানোর কাজ চলছে।
#WATCH मुख्य अग्निशमन अधिकारी राहुल पाल ने बताया, "आज सुबह 4:35 बजे LPG सिलेंडर से भरे एक ट्रक में आग लगने की सूचना मिली थी। फायर टेंडर मौके पर भेजे गए। आस-पास के मकानों को खाली कराया गया। 2-3 मकानों और कुछ गाड़ियों में आग लग गई थी। आग पर काबू पा लिया है। कोई जनहानि नहीं हुई है।" https://t.co/ajfhmBb8Nd pic.twitter.com/eyNRQLSJmG
— ANI_HindiNews (@AHindinews) February 1, 2025
কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, গাড়িটিতে ১৫০ এরও বেশি সিলিন্ডার ছিল। সমস্ত সিলিন্ডারেই এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications