মুম্বইয়ের ভিওয়ান্ডিতে বহুতলে ভয়াবহ আগুন, আটকে বহু মানুষ
মুম্বই, ১২ এপ্রিল : মুম্বইয়ের ভিওয়ান্ডিতে কাশিমপুরা এলাকায় একটি বহুতলে এদিন সকালে ভয়াবহ আগুন লাগে। এই বহুতলে পোশাক তৈরির কারখানা ও অন্যান্য সংস্থার দফতরও রয়েছে।
চারতলা এই আবাসনে অন্তত ১৫০ জনের বেশি মানুষ এই মুহূর্তে আটকে পড়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। দমকলের প্রায় ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা। ঠিক কী কারণে এই আগুন লাগার ঘটনা ঘটল সেটাও অনুসন্ধান করে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications