আমরির স্মৃতি উস্কে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড হাসপাতালে, ব্যাপক চাঞ্চল্য নয়ডায়

ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাসে নয়ডার হাসপাতাল। নয়ডার সেক্টর ১২ এ মেট্রো হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত রোগী থেকে রোগীর আত্মীয়, চিকিৎসক সকলেই।

ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাসে নয়ডার হাসপাতাল। নয়ডার সেক্টর ১২ এ মেট্রো হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত রোগী থেকে রোগীর আত্মীয়, চিকিৎসক সকলেই। হাসপাতালের ভিতরের রোগীদের উদ্ধারে তৎপর প্রশাসন। আহতদের সেক্টর ১১ এর এক হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভয়াবহ অগ্নিকাণ্ড নয়ডার হাসপাতালে

প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাসপাতালের ৩ তলায় আগু লেগেছে। যেখানে ৫০ জনেরও বেশি রোগী রয়েছে। অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালে আটকে পড়া মানুষকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল। হাসপাতালের আশপাশের এলাকার রাস্তা বন্ধ করে চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১১ সালে শহর কলকাতায় আমরি হাসপাতালে আগুন লাগার ভয়াবহ স্মৃতি ফের একবার উস্কে গেল।

এদিকে, ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে মেডিক্যাল টিম। অন্য়দিকে হাসপাতা চত্বরে ধোঁয়ার দাপটে রীতিমত হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দমকল কর্মীদের। কাচ ভেঙে রোগীদের উদ্ধারের কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+