Delhi Fire: বীভৎস অগ্নিকাণ্ড দিল্লির চাঁদনি চকে, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন
Delhi Fire: বিভৎস অগ্নিকাণ্ড দিল্লির চাঁদনি চকে, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন
বীভৎস অগ্নিকাণ্ড রাজধানী দিল্লির চাঁদনি চক অঞ্চলে। চাঁদনি চকের ভাগিরথ প্যালেস মার্কেটে ভয়বহ এই অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই যে চারিপাশের বিভিন্ন স্থান এবং দোকান আগুনের গ্রাসে চলে গিয়েছে। আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে এসে পৌঁছিয়েছে দমকলের ২৫টি ইঞ্জিন।

এখনও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুরনো দিল্লির ইলেকট্রনিক্স মার্কেটে এই আগুন লাগে এবং সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে। প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন বলেছেন, "আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ক্রমাগত চেষ্টা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। দমকল বাহিনীর কর্মীরা এবং পুলিশ ঘটনা স্থলে রয়েছেন। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর সামনে আসেনি। কী ভাবে কী কারণে এই আগুন লাগন তা এখনও জানা যায়নি।"
জানা গিয়েছে রাত ৯:৩৯ মিনিটে এই আগুন লাগে। দিল্লির দমকল বিভাগের এক সিনিয়র আধিকারিক বলেন, "একটি দোকানে প্রথম আগুন লাগে এবং সেখান থেকেই পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনার।"
Massive fire breaks out at Bhagirath Palace market in #Chandni Chowk, #Delhi pic.twitter.com/UBA3guWZ8Z
— Sohail's D֟፝ream (@Sohailsdream_) November 24, 2022
দিল্লির রাজ্যপাল ভি কে সাক্সেনা গত মাসেই জানিয়েছিলেন, চাঁদনি চকের আশেপাশে দ্রুতই দমকলের গাড়ি এবং অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করা হবে যাতে কোনও এমার্জেন্সি পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেওয়া যায়। রাজধানীর এই অঞ্চলে দেশের অন্যতম বড় ইলেকট্রনিক্স মার্কেট রয়েছে। তাছাড় বহু পুরনো বাড়ি এবং মার্কেট রয়েছে এখানে। অক্টোবর মাসে দিল্লি ফায়ার সার্ভিস একটি প্যানেল তৈরি করে যার নেতৃত্ব দেন দমকলের মুখ্য আধিকারিক এবং সেখানে এমন ৫০টি স্থান চিহ্নিত করা হয় যেখানে যে কোনও মুহূর্তে বিপদের সম্ভাবনা রয়েছে এবং যেখানে মোবাইল ফায়ার টেন্ডার প্লেস করা যেতে পারে।












Click it and Unblock the Notifications