পুরীর জগন্নাথ মন্দিরের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড, উদ্ধার শতাধিক পর্যটক
পুরীর জগন্নাথ মন্দিরের পাশে শপিং মলে অগ্নিকাণ্ড, সরিয়ে আনা হল ১৪০ জন পর্যটককে
পুরীর জগন্নাথ মন্দিরের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একটি শপিং মলে ভয়াবহ আগুন লাগে। ইতিমধ্যেই ৩ জন আহত হয়েছেন। দমকলের একাধিক বাহিনী সেখানে আগুন নেভানোর কাজ করছে। সেখান থেকে শতাদিক পর্যটককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের পাশে লক্ষ্মী মার্কেটটি অত্যন্ত জনপ্রিয় পর্যটকদের মধ্যে।

পুরীর জগন্নাথ মন্দিরের পাশে শপিং মলে বৃহস্পতিবার সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইতিমধ্যেই দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ৩ জন আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালের ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক পর্যটক সেখানে আটকে পড়েছিলেন। জানা গিয়েছে প্রায় ১৪০ জন পর্যটককে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।
গতকাল রাতেই আগুন লেগেছিল। রাত থেকেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। উল্টে সেটি আরএ বিধ্বংসী আকার নেয়। পরীর জগন্নাথ মন্দির লাগোয়া হওয়ার কারণে বিপদ বুঝে সেখানে আশপাশের এলাকা খালি করতে শুরু করে দমকল। প্রায় ৪০টি দোকান ইতিমধ্যেই পুড়ে খাক হয়ে গিয়েছে। ১৬০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভে যায়নি। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।












Click it and Unblock the Notifications