Maha Kumbh Mela Fire: মহাকুম্ভে ভয়াবহ আগুন, সিলিন্ডার বিস্ফোরণের পর পুড়ে ছাই আড়াইশোর বেশি তাঁবু

Maha Kumbh Mela Fire: মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একের পর এক তাঁবু। ২টি গ্যাস সিলিন্ডার ফেটে (Cylinder Explosion) আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রয়াগরাজে (Prayagraj) প্রায় ২০ হাজার হেক্টর এলাকাজুড়ে আগুন লাগে। আড়াইশোর বেশি তাবু (Tent) পুড়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলের ২০টি ইঞ্জিনের প্রচেষ্টায় আপাতত নিয়ন্ত্রণে আগুন। তবে হতাহতের কোনও খবর এখনও মেলেনি।

আগুন লাগা মাত্রই হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। গোটা ঘটনা খতিয়ে দেখতে শীর্ষকর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে নিজেও ঘটনাস্থল সরেজমিনে যান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে যোগী আদিত্যনাথকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভে আগুন লাগার ঘটনা নিয়ে খোঁজ নিয়েছেন তিনি।

FIRE

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মহাকুম্ভ মেলার সেক্টর ১৯-এ আগুন লাগে। আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। যদিও ঘটনাস্থলেই দমকল মোতায়েন থাকায় তড়িঘড়ি আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আখড়া থানার ইনচার্জ ভাস্কর মিশ্র। মহাকুম্ভের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, "মহাকুম্ভে আগুন লাগার ঘটনা দুঃখের বিষয়। সবাইকে স্তম্ভিত করে দিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রশাসনের তরফে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে। মা গঙ্গার কাছে সকলের সুরক্ষা কামনা করছি আমরা।"

প্রয়াগরাজের এডিজি ভানু ভাস্কর জানান, কম করে ২ থেকে ৩টি সিলিন্ডার বিস্ফোরণ হয়। যার জেরে তাঁবুতে দ্রুত আগুন ছড়ায়। প্রথমে ১৮টি তাঁবুতে আগুন পুড়ে ছাই হয়ে যায়। তবে সমস্ত মানুষ নিরাপদে রয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ওরফে এনডিআরএফের দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্যে নেমেছে। দমকলকে আগুন নেভাতেও সহায়তা করছে তারা। স্থানীয় রেলসেতু থেকে ধরা পড়েছে অগ্নিকাণ্ডের ভয়ানক ছবি।

অগ্নিকাণ্ডের ঘটনা মাত্রই স্থানীয় লোকজনদেরও এলাকা থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয়। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও। সাধুসন্ত ও পুণ্যার্থীদের যাবতীয় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। তবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপমুখ্যমন্ত্রী আরও বলেন, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সরকার।

১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ স্নান। কিন্তু ২৫ ডিসেম্বর থেকেই মহাকুম্ভ নগরীতে আসতে শুরু করেছেন পুণ্যার্থী থেকে আমজনতা। শুধু দেশ নয়, বিদেশ থেকেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে পবিত্র সঙ্গমস্থলে। এখনও পর্যন্ত ৭ কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে স্নান সেরেছেন। যার সিংহভাগই পৌষ পূর্ণিমা ও মকর সংক্রান্তিতে অমৃত স্নান সেরেছেন।

রবিবার ১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রায় ১৭ লক্ষ পুণ্যার্থী স্নান সেরেছেন মহাকুম্ভের পবিত্র সঙ্গমে। উত্তরপ্রদেশ সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকে এমনটাই জানা গিয়েছে। আগামীতে আরও চারটি শাহী স্নানের তারিখে পুণ্যার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা রয়েছে। পরবর্তী শাহী স্নান ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। তৃতীয় শাহী স্নানের তারিখ ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন। এরপর ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ও ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন শাহী স্নানের তারিখ রয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কুম্ভ মেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+