(ছবি) মহারাষ্ট্রের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ৫০

মুম্বই, ২৬ মে : মহারাষ্ট্রের ডোম্বিভলির একটি রাসায়নিক কারখানার বয়লার রুমে বিস্ফোরনের জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জন। ঘটনাটি ঘটেছে এমআইডিসি এলাকার আচার্য কেমিক্যাল কারখানায়।

থানে পুলিশের যুগ্ম কমিশনার আশুতোষ দুম্বারে এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দমকল, জলের ট্যাঙ্কের সাহায্য পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চলছে। এলাকায় অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

মহারাষ্ট্রের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৩, আহত ৫০

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ জানিয়েছেন, তিনি পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিজে কথা বলেছেন। উদ্ধারকার্যকে ত্বরাণ্বিত করার নির্দেশ দেন তিনি। এই ঘটনাকে দুঃখজনক ও দুর্ভাগ্যজনক হিসাবেও ব্যাখ্যা করেছেন তিনি।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার ব্যসার্ধের মধ্যে অবস্থিত বহুতলের জানলা ভেঙে পড়েছে।

মৃতদের মধ্যে ৩ জনেই কারখানার শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে ৪ জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+