তীব্র ভূমিকম্পে পাকিস্তান-আফগানিস্থানে ১১ জনের মৃত্যু, আহত শতাধিক
পাকিস্তান এবং আফগানিস্থানে তীব্র ভূমিকম্পে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। তরঙ্গের মত সেই ভূমিকম্প ছড়িয়ে পড়েছিল ভারত পর্যন্ত। গতকাল রাতে উত্তর ভারত জুড়ে কম্পন অনুভূত হয়েছে। যদিও সেই কম্পন ছিল মৃদু। তবে পাকিস্তান এবং আফগানিস্থানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৬।

আবারও এক বিধ্বংসী ভূমিকম্প। উৎস্যস্থল আফগানিস্থান। হিন্দুকুশ পর্বতমালা থেকে তৈরি হয়েছে সেই ভূমিকম্প। তা ছড়িয়ে পড়েছিল পাকিস্তান পেরিয়ে ভারতেও। গোটা উত্তর ভারতে গতকাল রাতে কম্পন অনুভূত হয়েছে। পাঞ্চাব, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশে মৃদু কম্পন অনুভূত হয়। ৩০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল সেই কম্পন। আতঙ্কে রােতই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন বাসিন্দারা। বাড়িতে ঢোকার সাহস পাচ্ছিলেন না তাঁরা ফের যদি কেঁপে ওঠে সব কিছু।
আফগানিস্থান এবং পাকিস্তানে সবচেয়ে তীব্র কম্পন হয়েছে। আফগানিস্তানে যেহেতু উৎস্যস্থল ছিল সেহেতু কম্পনের তীব্রতা ছিল মারাত্মক ৬.৬। তাসের ঘরের মত একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। কমপক্ষে ১১ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন শতাধিক। পাকিস্তানের লাগোর, ইসলামাবাদে তীব্র কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তান আফগানিস্তানে মানুষ আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে এসে কোরান পাঠ করতে শুরু করেছিলেন।
হিন্দুকুশ পর্বতমালা থেকেই ভূমিকম্পের উৎস বলে মনে করছেন বিজ্ঞানীরা। ভূগর্ভস্থ দুটি প্লেটের সরণের কারণেই এই ভূমিকম্প বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। এখনও আতঙ্কে রয়েছেন পাকিস্তান এবং আফগানিস্থানের বাসিন্দারা। খাজাখস্তান পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। কয়েকদিন আগেই তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। অসংখ্য বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তুরস্ক এবং সিরিয়া। তার মাঝেই আবারও ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক বেড়েছে।

Click it and Unblock the Notifications