(ভিডিও) ৭.৫ তীব্রতার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের নানা জায়গা, সঙ্গে কলকাতাও

কলকাতা, ২৫ এপ্রিল : প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের একটা বিরাট অঞ্চল। এদিন দেশজুড়ে নানা জায়গায় প্রবল কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল প্রায় ৭.৪। তবে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে কম্পনের মাত্রা ছিল ৭.৭। প্রায় ৪৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন সকাল ১১ টা ৫০ মিনিট নাগাদ হওয়া এই ভূমিকম্পে দেশজুড়ে নানা জায়গায় কম-বেশি কম্পন অনুভূত হয়। উত্তরপ্রদেশ ও সিকিমের পাশাপাশি দিল্লি, জয়পুর, লখ্নৌ, নাগপুর, ওড়িশা, পাঞ্জাবের নানা জায়গায় কম্পন হয়। পাশাপাশি তিলোত্তমা কলকাতাতেও প্রবল কম্পন টের পাওয়া গিয়েছে। এছাড়া পাশের রাজ্য বিহার ও ঝাড়খণ্ডেও সামান্য কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের নানা জায়গা, সঙ্গে কলকাতাও


এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল হল নেপালের পোখরা অঞ্চল। এত বেশি মাত্রায় কম্পনের ফলে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত সপ্তাহেই তাইওয়ানের পূর্ব উপকূলে ৬.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে সুনামি সতর্কতা জারি করে জাপান সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+