নেপালে তীব্র ভূমিকম্প, ৬ জনের মৃত্যু, কম্পন রাজধানী দিল্লিতে-উত্তরাখণ্ডেও

নেপালে তীব্র ভূমিকম্প, ৬ জনের মৃত্যু, কম্পন রাজধানী দিল্লিতেও

নেপালে তীব্র ভূমিকম্প। বুধবার সকালে অনুভূত হয় কম্পন। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে। বুধবার ভোররাতে অনুভূত হয় কম্পন। রাত ২টো নাগাদ কেঁপে ওঠে নেপালের একাধিক জায়গা।

কম্পন রাজধানী দিল্লিতেও

রাত তখন ২টো। ঘুমে আচ্ছন্ন সকলেই। তার মধ্যেই হঠাৎ কেঁপে উঠল ঘরবাড়ি। হুড়মুড়িয়ে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। রাতের অন্ধকারে পড়ে গিয়েছিলেন অনেকেই। বুধবার মধ্যরাতে নেপালের ছবিটা ছিল এরকমই। ভূমিকম্পের উৎস্যস্থল ছিল নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৩৪০ কিলোমিটার দূরে দাইপায়ালে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস্যস্থল।

নেপালের কম্পন ছড়িয়ে পড়েছিল উত্তরভারতের একাধিক রাজ্যে। রাজধানী দিল্লি থেকে শুরু করে উত্তরাখণ্ড। সর্বত্র ভূমিকম্প অনুভূত হয়েছে। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভোর সাড়ে ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

তবে নেপালের মত তীব্র ভূমিকম্প অনুভূত হয়নি। নেপালে একাধিক ঘরবাড়ি ভেঙে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া িগয়েেছ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+