প্রবল ধূলিঝড় ধেয়ে এল রাজধানী দিল্লির বুকে! করোনার আবহে দিনে নেমে এল 'আঁধার'-এর দুর্যোগ
প্রবল ধূলি ঝড় ধেয়ে এল রাজধানী দিল্লির বুকে! করোনার আবহে দিনে নেমে এল 'আঁধার'-এর দুর্যোগ
করোনার জেরে প্রবল বিপর্যয়ে রয়েছে রাজধানী দিল্লি। পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে অসুস্থ রোগী , সমস্ত দিক থেকেই সমস্যার মধ্যে রেয়েছে দিল্লি। এরইমধ্যে 'দিনকে রাত করে' দিয়ে রাজধানীর বুকে নেমে এল প্রবল ধুলোঝড়!

ঝড়ের তাণ্ডব
দিল্লি- এনসিআর এলাকায় এদিন প্রবল ঝড়র সঙ্গে দেখা যায় প্রবল বৃষ্টি। সঙ্গে ছিল ধুলো ঝড়। ধড়ের তাণ্ডবে দৃশ্যমানতা কার্যত অস্পষ্ট হয়ে যায়।

বজ্রবিদ্যুৎ সহ ঝড়
দিল্লিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস আগেই ছিল। তবে তার সঙ্গে প্রবল গরমের মধ্যে যোগ হয়েছে দুলো ঝড়।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঝড়!
জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা দানবীয় আকার নিয়ে উত্তরপূর্বের দিকে এগিয়ে যাচ্ছে। আর তার জেরেই এদিন দিল্লিতে এমন আবহাওয়া দেখা গিয়েছে বলে জানা যায়।

পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
আগামী চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। মঙ্গল ও বুধবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগ হতে পারে ঝড়ের। উত্তরবঙ্গ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দু-এক জেলায়। কলকাতায় আংশিক মেঘলাআকাশ ও সকাল থেকেই আদ্রতাজনিত অস্বস্তি চরমে।












Click it and Unblock the Notifications