সিট ভর্তি, দাঁড়ানোর জায়গা নেই, শেষে বিছানার চাদর দিয়ে দোলনা টাঙিয়ে ট্রেনে সফর করলেন যাত্রীরা
ট্রেনে যাত্রী পরিষেবা উন্নত করার দাবি করছে রেল। একের পর এক দ্রুত গতির ট্রেন চালু করা হচ্ছে। কিন্তুু সত্যিই কি যাত্রী পরিষেবার উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্র মেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটা দেখে চমকে উঠবেন সকলে তাতে দেখা গিয়েছে ভিড়ের মধ্যে জায়গা করে নিতে বিছানার চাদরকে দোলনার মতো ব্যবহার করেছেন তাঁরা।
সিটে জায়গা নেই। ট্রেনের ভেতরেও দাঁড়ানোর মতো জায়গা নেই কাজেই সিলিংটাই তাঁরা ব্যবহার করেছেন। ট্রেনের কামরার দুধারের বাঙ্কারের সঙ্গে বিছানার চাদর বেঁঝে তাতে ঝুলে ঝুলে সফর করতে হচ্ছে যাত্রীদের। এতোটাই কঠিন পরিস্থিতি। এমনই কঠিন পরিস্থিতি জেনারেল কামরার। এতোটাই ভিড় যে ট্রেনের বাথরুমের মধ্যেও যাত্রীরা বসে পড়েছেন।

এই প্রচণ্ড গরমের মধ্যে ট্রেনে দুর্ধর্ষ ভিড় নাজেহাল দশা যাত্রীদের। যেখানে আচ্ছে দিনের দাবি করে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। বারবার রেলের তকফে একাধিক আধুনিকীকরণের কথা বলা হচ্ছে। যাত্রী সুবিধার জন্য নানা ব্যবস্থা করছে রেল। বন্দেভারত সহ একাধিক কাজ করা হচ্ছে। সেখানে ব্রহ্মপুত্র মেলের এই ছবি রীতিমতো চমকে ওঠার মতো। ট্রেনের কামড়ায় কোথাও এক চিলতে জায়গা নেই।
বাথরুম থেকে প্যাসেজ সর্বত্র যাত্রীতে ঠাসা। যাত্রীরা জানিয়েছেন এতোটাই ভিড় এবং খারাপ অবস্থা এই ট্রেনের বিপুল সংখ্যক যাত্রীর কারণে স্লিপার কোচও জেনারেল কামরায় পরিণত হয়েছে। এসি কামরার অবস্থা আরও ভয়ঙ্কর। হঠাৎ করে এতো যাত্রী চাপের কারণ জানতে চাইলে রেলের সাবডিভিশনাল অফিসার জানিয়েছেন ট্রেনের সংখ্যা কম থাকার কারণে এই ভিড়। খুব শীঘ্রই অতিরিক্ত ট্রেন চালু করা হবে।












Click it and Unblock the Notifications