অসমে ভয়াবহ বিস্ফোরণে আহত ১১, জারি লাল সতর্কতা

অসমের গুয়াহাটিতে বুধবার রাতের ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন ১১ জন। সেখানের সেন্ট্রাল মল -এ একটি গ্রেনেড হামলা হওয়ার পর রাতারাতি জারি হয়েছে লাল সতর্কতা।

অসমের গুয়াহাটিতে বুধবার রাতের ভয়াবহ বিস্ফোরণে আহত হয়েছেন ১১ জন। সেখানের সেন্ট্রাল মল -এ একটি গ্রেনেড হামলা হওয়ার পর রাতারাতি জারি হয়েছে লাল সতর্কতা। বিস্ফোরণের পরই সেখানে ঘটনার দায় স্বীকার করেছে আলফা জঙ্গিরা।

অসমে ভয়াবহ বিস্ফোরমে আহত ১১, জারি লাল সতর্কতা

বুধবার রাতে,অসমের গুয়াহাটির সেন্ট্রাল মল-এ যখন মানুষের আনাগোনা বাড়ছে,ঠিক তখনই কয়েকজন বাইকে চেপে হেলমেট পরে মল -কে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায়। মুহূর্তে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্কগ্রস্ত হয়ে যান মানুষজন। আহত হয়ে যান অনেকে। আহতদের মধ্যে রয়েছেন ২ জন জওয়ান। তড়িঘড়ি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলফা স্বাধীন গোষ্ঠীর জঙ্গিরা নিশানায় রেখেছিল অসমের পুলিশ ও নিরাপত্তাবাহিনীকে। আর সেদিকে তাক করেই জঙ্গি পরেশ বরুয়ার শিবির হামলা চালিয়েছে। ঘটনার পর থেকে অসমের বিভিন্ন জায়গায় কড়া সতর্কতা জারি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+