সিকিমের নাথুলায় ভয়াবহ তুষার ধস! কমপক্ষে সাত পর্যটকের মৃত্যু, বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা

সিকিমের নাথুলায় ব্যাপক তুষার ধস। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অন্তত ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। বহু পর্যটক সেই তুষার ধসে আটকে পড়েছেন। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

 সিকিমের নাথুলায় তুষার ধস

১৫০ জনেরও বেশি পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ।মঙ্গলবার নাথু লা-র ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকায় ধস নেমেছে। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ ধস নামে। উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। পর্যটকদের জন্য ছাঙ্গু লেক খুবই জনপ্রিয়। সেখানে যাওয়ার পথে ধস নামায় বহু পর্যটক আটকে পড়েন।

সিকিমের নাথুলায় তুষার ধস

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, উপত্যকা থেকে ১৪ পর্যটককে উদ্ধার করা হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। দুর্ভাগ্যক্রমে, সাতজনের মৃত্যু হয়েছে। সাতজনকে প্রাথমিক চিকিৎসার পর গ্যাংটক ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেনাবাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও চালাচ্ছে। এছাড়াও, রাস্তা থেকে বরফ পরিষ্কারের পরে ৩৫০ আটকা পড়া পর্যটক এবং ৮০ টি গাড়ি উদ্ধার করা হয়েছে।

সিকিমের নাথুলায় তুষার ধস

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, নাথুলা যাওয়ার পরে এখনও ২০-৩০ জন পর্যটক-সহ প্রায় ৫-৬ টি গাড়ি আটকা পড়ে রয়েছে। গ্যাংটকে নাথুলার সঙ্গে সংযোগকারী জওহরলাল নেহরু সড়কের ১৭ মাইলে ধস নামে। স্থানীয়রাই প্রথমে বেলচা নিয়ে উদ্ধার কাজে হাত লাগান। বরফের মধ্যে অর্ধের আটকে থাকা অনেককেই উদ্ধার করা হয়।

নাথু লা পাস সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৩১০ মিটার উঁচুতে চিন সীমান্তে অবস্থিত। দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম গন্তব্যও বটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+