উত্তরাখণ্ডে বিধ্বংসী তুষার ধস, একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা, আহত কমপক্ষে ২৭ জন
উত্তরাখণ্ডে বিধ্বংসী তুষার ধস, একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা, আহত কমপক্ষে ২৭ জন
উত্তরাখণ্ডে ফের বিপর্যয়। এবার উত্তরাখণ্ডের দান্দা-২ শিখরের কাছে তুষার ধসে হয়েছে। একাধিক ব্যক্তির
মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছে কমপক্ষে ২৭ জন। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ফের প্রকৃতির রুদ্ররূপ দেখছে উত্তরাখণ্ড। ফের তুষার ধস এই রাজ্যে। দ্রৌপদী দণ্ড-২ পাহাড়ে ধস নামে। সেখানে কমপক্ষে ১৭০ জন পর্বতারোহী প্রশিক্ষণ করছিলেন সেসময় দুর্ঘটনাটি ঘটে। ধসে একাধিক পর্বতারোহী আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখনও অনেকে তুষার ধসের নীচে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আইটিবিপি জওয়ানদের ১২ নম্বর ব্যাটেলিয়ন উদ্ধারকাজ শুরু করেছে। ধসে চাপা পড়ে থাকা পর্বতারোহীদের উদ্ধার করে দেরাদুনের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় বায়ুসেনাকেও উদ্ধার কাজে লাগানো হয়েছে। বায়ুসেনার দুটি চিতা হেলিকপ্টার কাজ করছে। সূত্রের খবর নেহর মাউন্টেনিয়ারং ইনস্টিটিউটের পক্ষ থেকে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল পর্বতারোহদের। তখন ধস নামে। উত্তরকাশীতে রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে। আইটিবিপির জওয়ানরা ছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এসডিআরএফ কাজ শুরু করেছে। উত্তরাখণ্ডের মখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজে প্রতিমুহূর্তে খোঁজ খবর নিচ্ছেন।
উত্তরাখণ্ডের এই তষারধসের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে ফোনে তিনি কথা বলেছেন। তুষার ধসে আটকে রয়েছেন যাঁরা তাঁদের উদ্ধারে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। বেশ কয়েকজন মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications