ম্যাসাজ বেড, সুইমিং পুল, ফ্ল্যাট স্ক্রিন টিভি, স্প্লিট এসিতে বাবা রামপালের বিলাসবহুল আশ্রম

ম্যাসাজ বেড, সুইমিং পুল, ফ্ল্যাট স্ক্রিন টিভি, স্প্লিট এসিতে বাবা রামপালের বিলাসবহুল আশ্রম
বারওয়ালা (হরিয়ানা), ২১ নভেম্বর : তাঁর মাথায় হত্যা ও রাষ্ট্রদ্রোহের দায়। আপাতত ১২ একরের বিলাসবহুল আশ্রম ছেড়ে হরিয়ানার জেলই ঠিকানা স্বঘোষিত ধর্মগুরু রামপাল মহারাজের। বিলাসবহুল আশ্রমই বটে। ধর্মগুরু গ্রেফতার হওয়ার পর অবশেষে সেই দৈত্যাকার আশ্রম সরেজমিনে দেখল পুলিশ।

নিজেকে যে ব্যক্তি সরল জীবনযাপনের দাবি জানাচ্ছিল এতদিন, তার আসল জীবনযাপন যে কোন স্তরের ছিল তার দলিল এই ১২ একরের আশ্রমটিই। কী নেই সেই আশ্রমে, বিলাসবহুল একাধিক গাড়ি,সুইমিং পুল, এলইডি ফ্ল্যাট স্ক্রিন বড় টিভি, স্প্লিট এয়ার কন্ডিশনার, গা-হাত-পা-ম্যাসেজের টেবিল, জিমের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নতমানের ট্রেডমিল আরও কত কী।

২০১২-১৩ সালে এই আশ্রমটি তৈরি হয়। যাতে প্রায় ৫০,০০০ মানুষ এই আশ্রমে থাকতে পারে। আদালতের শমন ৪০ বারের বেশী এড়িয়ে যাওয়াতে রামপালকে গ্রেফতার করতে পুলিশ আশ্রমে গেলে রামপালের প্রায় ১৫,০০০ অনুগামী পুলিশকে বাধা দেয়।

বৃহস্পতিবার তল্লাশি পরোয়ানা নিয়ে আশ্রমে দাখিল হয় পুলিশ। পুলিশের এক আধিকারিকের কথা, "গোটা আশ্রমই বিলাসবহুল পণ্য়ে ভর্তি। মার্বেল ফ্লোরিং হোক, বা জানালার শৌখিন গ্রিল, ডিজাইনার দরজা হোক বা দুর্দান্ত সব সরঞ্জামে পরিপূর্ণ শৌচাগার। লইডি ফ্ল্যাট স্ক্রিন বড় টিভি, স্প্লিট এয়ার কন্ডিশনার, গা-হাত-পা-ম্যাসেজের বিছানা সব রয়েছে সেখানে। রামপালের ব্যক্তিগত ঘরটি সবচেয়ে বড়।"

রামপালের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫ মিটার লম্বা একটি সুইমিং পুলও রয়েছে আশ্রমে। কিন্তু শীত পড়ছে বলে গত কয়েক সপ্তাহ ব্যবহার করা হয়নি। তাই আপাতত জল নেই পুলে। আশ্রমে দর্শনার্থীদের জন্য মোবাইল ফোন চার্জ করার একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+