দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে জরিমানা! নিজস্ব গাড়ির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না
দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক, না মানলে জরিমানা! নিজস্ব গাড়ির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না
দিল্লিতে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। সেই আতঙ্কেই ভুগছে ভুগছেন সেখানকার বাসিন্দারা। ইতিমধ্যে সেখানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, যদি কেউ এটি না মানেন তাহলে সেই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা দেওয়া হবে। সরকারিভাবে জানানো হয়েছে, যাদের নিজস্ব গাড়ি আছে তাঁদের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য নয়।

যদি কোনও ব্যক্তি জনবহুল জায়গায় মাস্ক না পরে থাকেন তাহলে তাঁকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। গত বুধবার কিন্তু রাজধানীতে মাস্ক যে পরা বাধ্যতামূলক সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর আগেও কিন্তু লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল অনেকবারই টুইট করে জানিয়েছিলেন, সকল বাসিন্দাদের মাস্ক পরা আবশ্যিক এবং সেই সঙ্গে করোনা বিধি মেনে চলতে হবে। তবে ভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে।
অপরদিকে দিল্লি ছাড়াও কিন্তু পঞ্জাবে মাস্ক বাধ্যতামূলক করেছে। যদিও সেখানে জরিমানার কথা এখনও জানানো হয়নি। জনবহুল এলাকায় মাস্ক কিন্তু সকল বাসিন্দাদের পড়তে হবে। তাছাড়াও বাস, ট্রেন, বিমান, সিনেমা হল, শপিং মল, ডিপার্টমেন্টাল স্টোর, অফিস ও ক্লাসরুমে মাস্ক পড়া বাধ্যতামূলক।
যেভাবে কোভিড গ্রাফ বাড়ছে, সেহেতু স্বাস্থ্য বিশেষজ্ঞরা চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন। রাজধানীতে মাস্ক না পড়লে কিন্তু ৫০০ টাকা জরিমানা করা হচ্ছে। যদিও পঞ্জাব সরকার এখনও জরিমানার কথা ঘোষণা করেননি, তবে তারাও সেই পথেই হাঁটবে বলে জানা যাচ্ছে। যা সূত্র মারফত জানা গিয়েছে।
পঞ্জাবে বুধবার নতুন করে ৩০ টি করোনা কেসের সংখ্যা সামনে এসেছে। করোনা ভাইরাসের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লক্ষ ৫৯ হাজার ৩৩৪। সোমবার হরিয়াণা সরকার জানিয়েছে গুরুগ্রাম, ফরিদাবাদ, সোনিপাত ও ঝাজ্জারে মাস্ক পরা কিন্তু বাধ্যতামূলক। যদি এটি কেউ না মানেন তাহলে তার জরিমানা পর্যন্ত হতে পারে।
চণ্ডীগড়েও কিন্তু বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। চণ্ডীগড় স্বাস্থ্য বিভাগ সূত্রে এটি জানা গিয়েছে। উত্তরপ্রদেশে, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, হাপুড়, মিরাট, বুলন্দশহর, বাগপত ও লখনউতে কিন্তু মাস্ক বাধ্যতামূলক করেছে। যদিও পয়লা এপ্রিল থেকে মাস্ক আর পরতে হবে না বলে জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার।
যদিও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই করোনা ভাইরাসের এত বৃদ্ধির জন্য অনেক নিষেধাজ্ঞা জারি করেছেন। মাস্ক পরা ছাড়াও তিনি করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে কোনও ব্যক্তির যদি করোনা আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা থাকে, তাহলে তাঁকে কোভিড পরীক্ষা করানোর কথা বলা হচ্ছে।












Click it and Unblock the Notifications