রেহাই মিলল জনসাধারনের! মহারাষ্ট্র ও রাজধানী দিল্লিতে আর মাস্ক বাধ্যতামূলক নয়
রেহাই মিলল জনসাধারনের! মহারাষ্ট্র ও রাজধানী দিল্লিতে আর মাস্ক বাধ্যতামূলক নয়
একটা সময় ছিল যখন করোনা নিয়ে তোলাপাড় ছিল দেশ থেকে বিশ্ব। হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছিলেন। মৃত্যু হয়েছিল কয়েক লক্ষ মানুষের। তবে, এখনও সেই ভয় মানুষ পুরোপুরি কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। তবে,ক্রমেই কিন্তু স্বস্তি দিচ্ছে করোনা গ্রাফ। ভারতের কোভিড গ্রাফ অনেকটাই নিম্নমুখী। অনেক জায়গাতেই উঠে গেছে করোনা বিধি। এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বেশিরভাগ প্রান্তে কোভিড বিধি উঠে যাচ্ছে। মহারাষ্ট্র-দিল্লিতেও একইভাবে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

মহারাষ্ট্র ও রাজধানী আর মাস্ক বাধ্যতামূলক নয়
মহারাষ্ট্র ও রাজধানী দিল্লিতে কিন্তু আর মাস্ক পড়া বাধ্যতামূলক নয়। রাজধানী দিল্লিতে অনেকটাই কমেছে করোনা গ্রাফ। বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১৫০০ নীচে। করোনা যখন ঊর্ধ্বমুখী ছিল সেসময় সেখানে ঊর্ধ্বমুখী ছিল সে সময় সেখানে মাস্ক না পড়লে জরিমানা করা হত। কিন্তু করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় সরকার মাস্ক না পরলে আর জরিমানা করবে না। লেফটেন্যান্ট কভার অনিল বৈজালের সভাপতিত্বে ডিডিএমএমের একটি সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়।

মাস্ক না পড়লে ৫০০ টাকা জরিমানা
রাজধানীতে জনবহুল জায়গায় মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হত। গত বছর নভেম্বর মাসে শহরে ঊর্ধ্বমুখী হয়েছিল করোনা গ্রাফ। সে সময় জরিমানা সংখ্যা বাড়ানো হয়েছিল। তখন টাকাটা পৌঁছেছিল ২ হাজার টাকায়। এখন লোকেদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে জরিমানার সিদ্ধান্তটি তুলে নেওয়া সিদ্ধান্তটি নেওয়া হয়।

দিল্লিতে করোনায় মৃত্যু সংখ্যা শূন্য!
২৪ ঘণ্টায় রাজধানীতে করোনায় মৃত্যু সংখ্যা শূন্য। মহারাষ্ট্র বৃহস্পতিবার সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ এপ্রিল থেকে সেটি কার্যকর করা হবে। স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে বলেন, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাতশো থেকে আটশো। ইতিবাচকতার হার ৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা ও কোভিড ট্রাস্ক ফোর্সের সঙ্গে পরামর্শ করেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাস্ক ও স্বাস্থ্যবিধির ওপর জোর
২ এপ্রিল থেকে মুম্বই লোকাল ট্রেনে করোনা করোর ডবল ডোজ টিকা আর মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তিনি আরও বলেন, বিধি নিষেধ প্রত্যাহার করা হচ্ছে মানে এই নয় যে মানুষ সতর্ক থাকবেন না। মহারাষ্ট্র সরকার জানান, ভবিষ্যতে করোনার প্রার্দুভাব দূর করার জন্য জনসাধারণের মাস্ক পড়তে হবে। দূরত্ব বজায় রাখতে হবে। সেই সঙ্গে করোনা টিকা নিতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা জানান, মধ্যরাত নাইট কার্ফু তোলা হবে। তবে মাস্ক এবং স্বাস্থ্যবিধির ওপর বিশেষ জোর দিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications