মাস্কের কোনও বকল্প নেই, ওমিক্রন সংক্রমণ নিয়ে সতর্ক করে কী বার্তা দিলেন নীতি আয়োগের স্বাস্থ্যকর্তা
মাস্কের কোনও বকল্প নেই, ওমিক্রন সংক্রমণ নিয়ে সতর্ক করে কী বার্তা দিলেন নীতি আয়োগের স্বাস্থ্যকর্তা
হু হু করে ছড়াতে শুরু করেছে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। তার মধ্যেই বার্তা দিলেন নীতি আয়োগের স্বাস্থ্য কর্তা। তিনি বলেছেন সংক্রমণ যে ভ্যারিয়েন্টেরই হোক মাস্কের কোনও বিকল্প নেই। মাস্ক পরতেই হবে সকলকে। তবেই সংক্রমণের ভয়াবহতা থেকে নিজেদের বাঁচানো যাবে। ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার ভিকে পাল।

ওমিক্রন আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গিয়েছে ভারতে। সর্বাধিক ওমিক্রন আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের বাসিন্দারা। তারপরেই রয়েছে দিল্লি। সেকারণে মহারাষ্ট্র বর্ষবরণের উৎসবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মহারাষ্ট্রের টাস্ক ফোর্সের সদস্যরা দািব করেছেন সেখানে করোনার থার্ড ওয়েভ শুরু হয়ে গিয়েছে। মুম্বই শহরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ওমিক্রন সংক্রমণ ঠেকাতে তৎপর মহারাষ্ট্র সরকার।
এদিকে নীতি আয়োগের স্বাস্থ্যকর্তা ভিকে পল সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। অনেকেই মাস্ক পরাতে অনিহা প্রকাশ করছেন। মাস্ক পরে বাইরে বেরোতে চাইছেন না। এই নিয়ে সতর্ক করে ভিকে পল জানিয়েছেন মাস্ক পরা নিেয় অবশ্যই সচেতন বতে হবে। কারণ করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কের কোনও বিকল্প নেই। তিনি সকলকে এই নিয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। এবং বলেছেন মাস্কই করোনা সংক্রমণ ঠেকানোর প্রথম ধাপ। তাই বাইরে বেরোলেই আগে মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া বাড়ির বাইরে কেউ বেরোবেন না। প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীকে মাস্ক পরা আবশ্যিক বলে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন বাইরে বেরোলে সকলে যেমন জুতো পরি মনে করে। সেভােবই মাস্ক পরা অভ্যাসে পরিণত করতেই হবে কারণ মাস্কই একমাত্র করোনা সংক্রমণকে প্রথম পর্যায়ে রুখতে পারে।
ওমিক্রন সংক্রমণ নিয়েও সকলকে সতর্ক করেছেন ভিকে পাল। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে। ভারতেও শুরু হয়ে গিয়েছে ওমিক্রন সংক্রমণ। একাধিক রাজ্যে ওমিক্রন সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে এই নিয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন ভয় না পেয়ে সকলে সতর্ক থাকুন, সচেতন থাকুন। তাহলেই করোনা সংক্রমণ অনেকটাই কমানো সম্ভব হবে।
ওমিক্রন সংক্রমণ নিয়ে এদিকে একাধিক নির্দেশিকা জারি করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আধিকারীকদের সঙ্গে বৈঠক করেছেন। করোনা টিকাকরণ দ্রুত শেষ করার কথা বলেছেন। সেই সঙ্গে ২৫ ডিসেম্বর ৬০ বছরের উর্ধ্বে সকলের বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছে। এবং ১৫ থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে তাঁদের রেজিস্ট্রেশন।












Click it and Unblock the Notifications