গাজিয়াবাদে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

পুলিশসূত্রের খবর, মহিলার নাম গঙ্গাদেবী। তাঁর বয়স ২৮ বছর। ডিএলএফ অঙ্কুর বিহারের বাসিন্দা। শুক্রবার শৌচাগারে স্ত্রী ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পান স্বামী। এর পর গঙ্গাদেবীর স্বামীই প্রথম পুলিশে খবর দেয়।
শৌচাগার থেকে মিলল মহিলার ঢুলন্ত মৃতদেহ
প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দুমাস আগেই সুরেন্দ্র ফৌজির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন গঙ্গাদেবী। প্রথম বিয়ে থেকে একটি সন্তানও ছিল তাঁর। সুরেন্দ্র বাবুর বয়স ৪২ বছর। তাঁর তিনটি সন্তানও রয়েছে।
সুরেন্দ্রবাবুর কথায়, বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর বাড়িতে স্ত্রী গঙ্গাদেবীর সঙ্গেই ছিলেন তিন। সকাল ১০ চা নাগাদ চান করতে যান গঙ্গাদেবী। অনেকক্ষণ পরেও স্ত্রী বেরচ্ছেন না দেখে শৌচাগারে গিয়ে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। পুলিশকে এমনটাই জানিয়েছেন সুরেন্দ্র।
পুলিশসূত্রের খবর, দুপুর দুটো নাগাদ পুলিশকে গঙ্গাদেবীর বিষয়ে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications