Stock Market: ওয়াল স্ট্রিটে রক্তক্ষরণ, প্রভাব ভারতের শেয়ার বাজারেও? প্রাথমিক ট্রেন্ডে নিম্নমুখী সেনসেক্স-নিফটি
Stock Market: আমেরিকার শেয়ার বাজারে (US Stock Market) প্রবল ধস। সোমবার বাজার খোলার পরেই এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ৮ শতাংশ পতন হয়েছে। ১০ শতাংশ পতন লক্ষ্য করা গেল জোন্স ন্যাসড্যাক সূচকেও। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন টেকনোলজি স্টকগুলি (Technology Stocks)। টেসলার একদিনে ১২৫ বিলিয়ন ডলারের পাশাপাশি অ্যাপেল ও এনভিডিয়ার শেয়ারে ৫ শতাংশ পতন হয়েছে। প্রভাব পড়বে ভারতের শেয়ার বাজারেও (Indian Stock Market)?
মার্কিন অর্থনীতির দুরবস্থা দেখে ভরসার জায়গা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। মুদ্রাস্ফীতি, চড়া সুদের হার ও শুল্ক যুদ্ধের জেরে বিশ্ব বাণিজ্যে সংঘাত আবহে প্রভাব পড়েছে শেয়ার বাজারে। কানাডা, মেক্সিকো, চিন ও ইউরোপের সঙ্গে যে শুল্ক যুদ্ধের (Tariff War) পরিস্থিতি তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে বাজারে তুমুল অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক মন্দার (Recession) ভয় থেকেই পিছু হঠছেন বিনিয়োগকারীরা।

ওয়াল স্ট্রিটের রক্তক্ষরণের প্রভাব পড়বে দালাল স্ট্রিটেও? আমেরিকার শেয়ার বাজারে মন্দার প্রভাব যে শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ থাকবে না এটা স্পষ্ট হয়ে গিয়েছে। ইউরোপীয় শেয়ার বাজারগুলিতে ইতিমধ্যেই প্রভাব পড়েছে। ছাড় পাবে না এশিয়ার শেয়ার বাজারগুলিও। ভারতীয় শেয়ার মার্কেটেও অনিশ্চয়তা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, আইট অর্থাৎ তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ একমাত্র ওই সেক্টরই মার্কিন বাণিজ্যের উপর ভীষণভাবে নির্ভরশীল।
ভারতের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগের পথ থেকে যদি বিদেশি বিনিয়োগকারীরা পিছু হঠেন বা বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারেও রক্তক্ষরণ নিশ্চিত। মঙ্গলবার বাজার খোলার সময় দুর্বলই ছিল। লালের ঘরেই ছিল সেনসেক্স ও নিফটি।
০.৫০ শতাংশ কমে ৭৩ হাজার ৭৪৩.৮৮ পয়েন্টের সঙ্গে সেনসেক্স (Sensex) ওপেন হয় এদিন। অন্যদিকে ০.৪৮ শতাংশ কমে ২২ হাজার ৩৫৩.৫৫ পয়েন্টের সঙ্গে শুরু হয় নিফটি (Nifty)। ইতিমধ্যেই ওয়াল স্ট্রিটের রক্তক্ষরণের প্রভাব পড়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের বাজারে।












Click it and Unblock the Notifications