রেপো রেট কমার সম্ভাবনায় উর্ধ্বমূখী শেয়ার বাজার, নজর আরবিআই-এর দিকে
রেপো রেট কমাতে চলেছে আরবিআই। জানা গিয়েছে দেশের ধীর গতির আর্থনীতিকে গতি প্রদান করতে এ সিদ্ধান্ত নিতে পারে মনেটারি পলিসি কমিটি। বর্তমানে দেশের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ৪.৬২ শতাংশ। গত ১৫ মাসে এটি সর্বোচ্চ। ব্যঙ্কিং ক্ষেত্রের বিশেষজ্ঞরা মনে করছে ২৫ বেস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমাতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আজ যদি রেপোরেট কমানো হয় তবে এই নিয়ে চলতি বছরে ষষ্ঠ বারের মতো কমানো হবে রেপোরেট। এখনও পর্যন্ত রেপোরেটের ক্ষেত্রে ১৩৫ পয়েন্ট কমানো হয়েছে চলতি আর্থিকবর্ষে।

নিম্নগামী গ্রাফ বজায় রাখে জিডিপি। চলতি অর্থবর্ষের জুলাই থেকে সেম্পটেম্বরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৪.৫ শতাংশে। গত আর্থিক ত্রৈমাসিকে এই প্রবৃদ্ধির হার ছিল ৫ শতাংশ। গত বছরে এই ত্রৈমাসিকে ভারতের জিডিপি হার ছিল ৭ শতাংশ। গত ছয় বছরে এটাই জিডিপি হারের নিরিখে সব থেকে কম বৃদ্ধি। পাশাপাশি জানা গিয়েছে প্রথম দুই ত্রৈমাসিকে সরকারের রাজস্ব ঘাটতি ৭.২ লক্ষ কোটি টাকা। যা ইতিমধ্যে সরকারের পূর্ণ আর্থিক বর্ষের বাজেটের হিসাব ছাড়িয়ে গিয়েছে।
এদিকে ভারতের জিডিপি বৃদ্ধির হারের পূর্বানুমানের ক্ষেত্রে ১.৫ শতাংশ হ্রাস হবে বলে রিপোর্ট পেশ করেছে বিভিন্ন রেটিং সংস্থাগুলি। জিডিপি বৃদ্ধির সম্ভাবনা খুবই কম সেকথা আগেই জানিয়েছেন অর্থনীতিবিদরা। গত কয়েকটি ত্রৈমাসিক হিসেবে সেই পরিসংখ্যান আরও প্রকট হয়েছে। ২০১৯-২০ আর্থিক বর্ষে জিডিপি বৃদ্ধি ১.৫ শতাংশ কমবে বলে জানিয়েছে রেডিং এজেন্সিগুলি। যার কারণে প্রবল কর্মসংস্থান সংকট তৈরি হবে গোটা দেশে। বাড়বে মুদ্রাস্ফীতিও।
এদিকে রেপোরেট বাড়ার সম্ভাবনার মধ্যেই আজ উর্ধ্বগামী হয় শেয়ার মার্কেট। বাজার খুলতেই ৮৪ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। শেয়ার বাজারের সূচক পৌঁছায় ৪০, ৯৩৪.৪৬ পয়েন্টে। নিফটিও বাড়ে ২১ পয়েন্ট। বুধবার শেয়ের মার্কেট বন্ধ হয়েছিল ৪০, ৮৩০ পয়েন্টে। আজ সকালে শেয়ার বাজারের উত্থানের ফলে বিপুল অর্থের বিদেশি বিনিয়োগ হয়েছে। পাশাপাশি দেশীয় সংস্থাগুলির ক্ষেত্রেও বিনিয়োগের হার ভালো ছিল।
দিনের শুরু থেকে যেসব কোম্পানিগুলির শেয়ার উর্ধ্বমুখী ছিল তার মধ্যে অন্যতম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আজ বাজার খুলতেই রিলায়েন্স-এর শেয়ার দর চড়তে শুরু করে। অন্যান্য কোম্পানিগুলির মধ্যে এই উর্ধ্বমুখী গ্রাফে সবচেয়ে বেশি লাভ কুড়িয়েছে টাটা মোটর্স, ইনফসিস, আইটিসি, সান ফার্মা, এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক।












Click it and Unblock the Notifications