হোঁচট খাচ্ছে সামুদ্রিক বাণিজ্য, করোনা আতঙ্কের জেরে ছাঁটাই হচ্ছেন ভারতীয় জাহাজ কর্মীরা

হোঁচট খাচ্ছে সামুদ্রিক বাণিজ্য, করোনা আতঙ্কের জেরে ছাঁটাই হচ্ছেন ভারতীয় জাহাজ কর্মীরা

পণ্য হোক বা পরিষেবা, সরকারি হোক বা বেসরকারি, প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরা চলা করোনাকালের প্রভাব গোটা বিশ্বজুড়েই প্রতিটা ক্ষেত্রে পড়েছে। ধুঁকছে অর্থব্যবস্থা। এদিকে চলতি বছরের শুরু থেকে দ্বিতীয় পর্বের করোনাকালে ভারতীয় স্ট্রেনের দাদাগিরিতে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। এমনকী ভারতের সঙ্গে যোগাযোগও বন্ধ করেছে একাধিক দেশ। এমতাবস্থায় যার তীব্র প্রভাব পড়ছে জাহজ শিল্পেও।

সমস্যায় ভারতীয় নৌ-কর্মীরা

সমস্যায় ভারতীয় নৌ-কর্মীরা

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে অনেক ভারতীয়ই একাধিক বিদেশি সংস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে নৌ-কর্মীর কাজ করে থাকেন। কিন্তু জাহাজ কর্মীদের ক্ষেত্রে সমুদ্রযাপই যেহেতু তাদের জীবনের একটা বড় অংশ তাই তাদের ছুটির ধরণটিও ভিন্ন হয়। একটানা কয়েকমাস সমু্দ্রে থাকার পর তারপরেই মেলে বাড়ি আশার অনুমতি। কিন্তু বর্তমানে দ্বিতীয় পর্বের করোনা সংক্রমণ শুরু আগে যেসমস্ত ভারতীয় কর্মীরা বাড়ি ফিরেছিলেন তাদের বর্তমানে বিদেশি সংস্থা গুলি কাজে নিতে চাইছে না বলে অভিযোগ।

 করোনা ভয়ে ভারতীয় যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনা ভয়ে ভারতীয় যাত্রীদের ভ্রমণে নিষেধাজ্ঞা

মূলত করোনা ভয়েই ভারতীয় কর্মীদের অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠিয়ে দিয়েছে চিন, সিঙ্গাপুর,আরব দেশের সংস্থাগুলি। অন্যদিকে ভারতীয় যাত্রীদের ভ্রমণেও টানা হয়েছে লাগাম। তবে যাতে টিকাকরণ হয়ে গিয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই মিলছে ছাড়। পাশাপাশি সমুদ্রপথে ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগযোগ অনেকটা কমিয়ে ফেলেছে একাধিক দেশ। আর এখানেই বাড়ছে উদ্বেগ।

টিকাকরণ নিয়ে বাড়ছে উদ্বেগ

টিকাকরণ নিয়ে বাড়ছে উদ্বেগ

এদিকে দেশে জোগান কম থাকলেও টিকার চাহিদা রয়েছে তুঙ্গে। দেশজুড়ে শুরু হয়েছে হাহাকার। এদিকে পরিসংখ্যান বলছে গোটা দেশের প্রায় ১৪০ কোটি জনসংখ্যার মধ্যে ৩.৮ শতাংশ টিকাকরণের আওতায় এসেছে। প্রতিমাসে গড়ে ৪ থেকে ৫ কোটি মানুষের টিকাকরণ হচ্ছে বলে জানা যাচ্ছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম। আর এখানেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

 বড় ধাক্কা চিনে

বড় ধাক্কা চিনে

এদিকে করোনাভাইরাস মহামারির কারণে সামুদ্রিক বাণিজ্য হোঁচট খাওয়ায় কমে গেছে নতুন জাহাজের চাহিদা ও বেচাকেনা। যার ফলে লেনদেন কমার পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে জাহাজ নির্মাণ। বড় সমস্যায় পড়েছে চিনও। এদিকে আন্তর্জাতিক মহলের একটা বড় অংশের অভিযোগ এই চিন থেকেই গোটা বিশ্বে প্রথম ছড়ায় করোনা। এদিকে ফ্রিগেট, সামুদ্রিক টহলযান, সাবমেরিন, যুদ্ধজাহাজসহ সামরিক সরঞ্জামের বড় ক্রেতা শ্রীলঙ্কা, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়াসহ এশিয়া ও আফ্রিকার বেশির ভাগ দেশ। কিন্তু করোনাকালে সব দেশই বর্তমানে জাহাজ কেনার পরিমাণ অনেকটা কমিয়ে ফেলেছে বলে জানাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+