মানচিত্র বনাম জনমত, অসম সীমান্ত সমস্যায় কাঠগড়ায় ব্রিটিশ সরকারের ‘১৮৭৫ নোটিফিকেশন’
মানচিত্র বনাম জনমত, অসম সীমান্ত সমস্যায় কাঠগড়ায় ব্রিটিশ সরকারের ‘১৮৭৫ নোটিফিকেশন’
কয়েকদিন আগেই সীমান্ত বিবাদের জেরে উত্তপ্ত হয়ে ওঠে অসম-মিজোরামের বিস্তৃর্ণ এলাকা। প্রাণ হারান প্রায় জনা ছয়েক পুলিশ কর্মী। এদিকে মেঘালয় হোক মিজোরাম অসমের সঙ্গে সঙ্গে সীমান্ত বিবাদ দীর্ঘদিনের। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ৭টি সীমান্ত সংঘর্ষের মধ্যে ৪টিই হয়েছে অসমে। সংসদে এই তথ্য পেশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। কিন্তু সীমান্ত বিরোধের নেপথ্য কারণ কোথায়?

আসল সমস্যার সূত্রপাত কোথায় ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে ইতিহাসের পাতায়। এদিকে মিজোরাম, মেঘালয় ছাড়াও অসমের সীমান্ত সমস্যা রয়েছে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের সঙ্গে।তবে সর্বাধিক সমস্যা মিজোরামের সঙ্গে। ইতিহাস বলছে স্বাধীনতার পর বহু বছর ধরেই ভারতের উত্তরপূর্বাঞ্চল মাত্র তিনটি রাজ্যে বিভক্ত ছিল। অসম, মনিপুর আর ত্রিপুরাই ছিল তিন প্রধান রাজ্য। কিন্তু পরবর্তীতে অসম ভেঙে মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড তৈরি হয়। অন্যদিকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বদলে হয় অরুণাচলপ্রদেশ। আর সেই সময় থেকেই বাড়তে থাকে সমস্যা।

অসম ভাঙাতই বিতর্ক
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭২ সালে অসম থেকে একটা অংশ আলাদা করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে মিজোরামের সৃষ্টি করা হয়। আর তখন থেকেই সমস্যার সূত্রপাত।এদিকে ১৯৮৭-তে আবার পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাও পায় মিজোরাম। আর তারপর থেকেই বাড়তে থাকে বিরোধ। মিজোরামের তিনটি জেলা কোলাসিব, মামিত ও আইজলের সঙ্গে অসমের তিনটি দক্ষিণাঞ্চলীয় বাঙালি প্রধান জেলা কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জের সঙ্গেই মূলত লেগে রয়েছে বিরোধ।

১৬৫ কিলোমিটার লম্বা সীমান্ত নিয়েই মূল বিবাদ
ওই এলাকায় যে প্রায় ১৬৫ কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে, তা নিয়েই সমস্যা স্থানীয়দের। ওয়াকিবহাল মহলের মতে, ১৯৮৭-তে মানত্রিকার রা যে সীমানা এঁকে দিয়েছিলেন তা এখন আর মানতে চানা অসমের স্থানীয় মানুষেরা। যে কারণেই বিভিন্ন জনজাতির মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ বাঁধে সেখানে। যার জেরেই আজও জায়গায় জায়গায় জারি রয়েছে বিবাদ।

কাঠগড়ায় ১৮৭৫ নোটিফিকেশন
জঙ্গল, জমি, প্রাকৃতিক সম্পত্তি নিয়েও উত্তরপূর্বের প্রতিটা রাজ্যেই প্রায়শই বাঁধে বিবাদ। এমনকী গত প্রায় পঞ্চাশ বছরেও যার নিষ্পত্তি করা যায়নি। এদিকে সাম্প্রতিক সময়ে অসমের সঙ্গে সীমান্ত বিবাদের জল গড়িয়েছে মেঘালয়েও। ওই দুই রাজ্যের সীমানা বরাবর মোট ১২ টি এলাকাকেই তাদের নিজের বলে দাবি করে অসম-মেঘালয়। আবার অনেকেই বলেন এই সীমান্ত বিতর্কের উৎপত্তিও কিন্তু ব্রিটিশ সরকারের সীমান্ত সংক্রান্ত ১৮৭৫ নোটিফিকেশনেই। স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে সরকারি ভাবে টানা সীমান্ত লাইন স্থানীয়রা মানতে না চাওয়াতেই প্রায়শই ঘনাচ্ছে বিপদ। সংঘর্ষ বাঁধছে জনমত ও সরকারি মানচিত্রের মধ্যে।












Click it and Unblock the Notifications