রাজীব গান্ধীর স্টাইলে নরেন্দ্র মোদীকে হত্যার ষড়যন্ত্র মাওবাদীদের, গোপন চিঠি ফাঁস করে জানাল পুলিশ

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই স্টাইলেই মোদীর জমানা শেষ করার পরিকল্পনা হয়েছিল বলে জানানো হয়েছে।

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি করল মহারাষ্ট্র পুলিশ। অতি বাম সংগঠনের সক্রিয় নেতা-কর্মীদের গ্রেফতার করেই এই তথ্য উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই স্টাইলেই প্রধানমন্ত্রী মোদীর জমানা শেষ করার পরিকল্পনা হয়েছিল বলে জানানো হয়েছে।

রাজীব হত্যা স্টাইলে মোদী রাজ খতমের ষড়যন্ত্র মাওবাদীদের

জুন মাসে সমাজকর্মী রোনা উইলসনকে পুলিশ গ্রেফতার করে। তাঁর সঙ্গে মাও নেতার চিঠিতে গোপন কথোপকথন পুলিশের হাতে এসেছে বলে জানিয়েছে মুম্বই পুলিশের অতিরিক্ত ডিজি আইনশৃঙ্খলা পরমবীর সিং।

উইলসনকে গত জানুয়ারিতে ভীমা-কোরেগাঁও হিংসায় জড়িত থাকার কারণে পুলিশ গ্রেফতার করে। তারপরই বহু চিঠি উদ্ধার হয়েছে যাতে মাওবাদীদের মধ্যে হওয়া গোপন কথোপকথন রয়েছে।

গত ২৮ অগাস্ট পুনে পুলিশ বেশ কয়েকজন অতি বাম নেতাদের বাড়িতে হানা দিয়ে তাদের মধ্যে থেকে পাঁচজনকে গ্রেফতারও করে। হায়দরাবাদ থেকে ভারভারা রাও, মুম্বই থেকে ভেরন গঞ্জালভেস, অরুণ ফেরেইরা, ফরিদাবাদ থেকে সুধা ভরদ্বাজ ও দিল্লি থেকে গৌতম নবলেখাকে গ্রেফতার করা হয়। তবে সুপ্রিম কোর্ট ৬ সেপ্টেম্বর অবধি তাঁদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে।

গতবছরের ৩১ ডিসেম্বর পুনের এলগার পরিষদের কনক্লেভ নিয়ে তদন্তে নেমে পুলিশ এই তল্লাশি ও গ্রেফতার চালিয়েছে। কারণ সেইদিনের ঘটনার পরের দিনই ভীমা-কোরেগাঁও এলাকায় হিংসা ছড়ায় যাতে মাওবাদীদের ইন্ধন ছিল।

তারপরই গত জুনে পুলিশ সুধীর ধাওয়ালে, রোনা উইলসন, সুধেন্দ্র গাডগিল, সোমা সেন, মহেশ রাউতকে গ্রেফতার করে। যে চিঠির উল্লেখ করা হয়েছে সেটি রোনা জনৈক মাও নেতা কমরেড প্রকাশকে লিখেছিলেন। সেখানে ৮ কোটি টাকা চাওয়া হয় রাইফেল, গ্রেনেড লঞ্চার ও চার লক্ষ রাউন্ড গুলি কেনার জন্য। সেখানেই রাজীব হত্যার মতো ঘটনা ঘটিয়ে মোদী রাজ শেষ করার কথা বলা হয়।

পুলিশের দাবি, এই ধরনে চিঠিই প্রমাণ দেয় গা ঢাকা দিয়ে থাকা মাওবাদীদের বাইরে থেকে এই সমাজকর্মীরা সাহায্য করে চলেছেন। মাওবাদীদের সামনের মুখ আসলে এঁরাই বলে দাবি পুলিশের। এমন অনেক তথ্য প্রমাণই আদালতের সামনে পেশ করতে চলেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+