Maoists in Chhattisgarh: মাওবাদী দমনে বড় সাফল্যের পরই কঠোর বার্তা, দেশ থেকে বিলুপ্তির দিনক্ষণ ঘোষণা অমিত শাহের
কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই মাওবাদী দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী সরকার। মাওবাদকে সম্পূর্ণ বিনাশ করতে তৎপর মোদী সরকার। রবিবার মাওবাদী দমনে বিরাট সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। ছত্তিসগড়ের বিজাপুরে যৌথ বাহিনীর গুলিতে ৩৬জন মাওবাদী প্রাণ হারিয়েছেন। পাল্টা গুলিতে দুই জন সেনা কর্মীও নিহত হয়েছেন। প্রয়াত সেনাদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
মাওবাদী দমনে কঠোর পদক্ষেপ আগেই নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তৃতীয় বার কেন্দ্রের ক্ষমতায় আসার আগে দেশ থেকে মাওবাদীকে সম্পূর্ণ বিনাশ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রবিবারের সাফল্যের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মনে করিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যেই দেশ থেকে মাওবাদীরা বিলুপ্ত হয়ে যাবে।

ছত্তিসগড়ের বিজাপুরে যৌথ বাহিনীর গুলিতে ৩৬জন মাওবাদী প্রাণ হারানোর পর অমিত শাহ টুইটে লিখেছেন, ভারতকে নকশালমুক্ত করার প্রক্রিয়ায় ছত্তিসগড়ের বিজাপুরে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। এই অভিযানে ৩১ জন নকশাল নিহত হয়েছেন এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে অভিযানের মধ্য দিয়ে।
একইসঙ্গে অমিত শাহ লিখেছেন, এই অভিযানে আমরা আমাদের দুই সাহসী সৈনিককে হারিয়েছি। দেশ থেকে মানবতা বিরোধী মাওবাদীদের বিনাশ করার কাজে এই বীরদের কাছে এই দেশ চির ঋণী থাকবে। আমি শহীদ সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আমাদের সংকল্পও আরও একবার বলছি, ৩১ মার্চ ২০২৬ সালের আগেই আমরা দেশ থেকে নকশালবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করব। নকশালবাদের জন্য দেশের কোনও নাগরিককে যাতে প্রাণ হারাতে না হয় তা সুনিশ্চিত করা হবে।
বস্তার আইজি পি সুন্দররাজ বলেছেন, রবিবার সকাল থেকেই বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকায় এনকাউন্টার শুরু হয়। দুই পক্ষের গুলি লড়াইয়ে ৩১ জন মাওবাদী প্রাণ হারিয়েছেন। আমাদের দুই সেনাও নিহত হয়েছেন। দুই জন গুরুতর আহত হয়েছেন। এরপরই গোটা এলাকায় নিরাপত্তা কঠোর করা হয়েছে। কোনও মাওবাদী লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করার জন্য চিরুনি তল্লাসি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications