ছত্তিশগড়ে মাও হামলা! নিহত দূরদর্শনের ক্যামেরাম্যান-সহ ৩
ছত্তিশগড়ে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে হিংসা ছড়াল মাও অধ্যুষিত দান্তেওয়াড়ায়।
ছত্তিশগড়ে বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে হিংসা ছড়াল মাও অধ্যুষিত দান্তেওয়াড়ায়। সেখানকার আরানপুর এলাকায় এদিন সকালে হামলা করেছে মাওবাদীরা। দূরদর্শনের একজন ক্যামেরাম্যান মাও হামলার বলি হয়েছেন। তাঁর নাম অচ্যুতানন্দ সাহু। সঙ্গে শহিদ হয়েছেন দুজন নিরাপত্তারক্ষী জওয়ান।

চারদিন আগেই ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাও হামলায় চার সিআরপিএফ কর্মী খুন হন। আহত হন দুজন। তারপরই ফের একবার মাওবাদী হামলায় উত্তপ্ত হল ছত্তিশগড়।
এই রাজ্যে ১২ ও ২০ নভেম্বর ভোট রয়েছে। ভোটগণনা হবে ১ ডিসেম্বর। রাজ্যে দারুণভাবে চলছে ভোট প্রচার। তার মধ্যেই বারবার এই এলাকা অশান্ত হয়ে উঠছে।
Prasar Bharati parivar condoles the death of Cameraman Achyutananda Sahu earlier today near Dantewada in Chhatisgarh. Our prayers with his family during this difficult moment. pic.twitter.com/BQOMg4Jo04
— Prasar Bharati (@prasarbharati) October 30, 2018
সম্প্রতি বস্তার এলাকায় পোস্টার দিয়ে মাওবাদীরা ভোট বয়কটের হুমকি দেয়। প্রথম দফায় মাও অধ্যুষিত যে ১৮টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এর আগে মার্চ মাসেও মাও হামলায় ৯ সিআরপিফ জওয়ান খুন হন। সুকমা জেলায় সেই ঘটনায় মাওবাদীরা গাড়ি উড়িয়ে দেয়।












Click it and Unblock the Notifications