জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার! তৃণমূল বিজেপির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ

জঙ্গলমহলে ফের উদ্ধার মাওবাদী পোস্টার। শালবনির পিড়াকাটার পুলিশ এই পোস্টার উদ্ধার করেছে।

জঙ্গলমহলে ফের উদ্ধার মাওবাদী পোস্টার। শালবনির পিড়াকাটার পুলিশ এই পোস্টার উদ্ধার করেছে। পোস্টারে বন্দী নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে। সঙ্গে রাজ্য সরকারকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে এই পোস্টারগুলি মাওবাদীদেরই দেওয়া কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে প্রশাসনের অন্দরে।

জঙ্গলমহলে ফের মাওবাদী পোস্টার! তৃণমূল বিজেপির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ

পিড়াকাটার পাতরি গ্রামের কালভার্টে সাদা কাগজে লাল কালিতে লেখা সারি সারি পোস্টার। তাতে তৃণমূল নেতৃত্ব ও রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তৃণমূল নেতাদের উদ্দেশে বলা হয়েছে, অবিলম্বে দল ছাড়তে হবে, না হলে জনগণের আদালতে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিষাণজির হত্যার বদলার চাই বলেও দাবি করা হয়েছে। পোস্টারগুলির নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। তবে ভোটের আগে পাওয়া এই পোস্টারে আতঙ্ক ছড়িয়েছে সাধারণের মধ্যে।

যদিও জেলা তৃণমূল নেতৃত্বের তরফে পোস্টারগুলি নিয়ে বিজেপির দিকে অভিযোগের আাঙুল তোলা হয়েছে। ভোটের মুখে মানুষকে বিভ্রান্ত করতে বিজেপি পোস্টার লাগিয়েছে বলে অভিযোগ জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির। তাঁর দাবি, এখন শান্তিতে রয়েছে জঙ্গলমহল। অন্যদিকে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ করেছে জেলা বিজেপি নেতৃত্ব। মাওবাদীদের হাত ধরে ক্ষমতায় আসা তৃণমূল লোকসভা ভোটেও মাওবাদীদের হাতিয়ার করতে চাইছে বলে অভিযোগ করেছে জেলা বিজেপি নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+