ফের মাওবাদী হামলা, এই রাজ্যে মৃত এক সিআরপিএফ জওয়ান, আহত ২

মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। হামলায় আহত হয়েছেন আরও দুই জওয়ানও।

মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলায় মৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। হামলায় আহত হয়েছেন আরও দুই জওয়ানও।

ফের মাওবাদী হামলা, এই রাজ্যে মৃত এক সিআরপিএফ জওয়ান, আহত ২

সিআরপিএফের টহলদারি বাহিনীর ওপর হামলার ঘটনাটি ঘটে রবিবার রাতে, তালোয়ারগড় এলাকায়। মারা যান সিআরপিএফ কনস্টেবল, কর্নাটকের ধারওয়ারের বাসিন্দা বছর একত্রিশের মঞ্জুনাথ জাক্কানাভার।

মৃত ও হামলায় আহত দুই সিআরপিএফ জওয়ানকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়। জানিয়েছেন, সিআরপিএফ-এর আইজি এম দিনাকরণ।

ফের মাওবাদী হামলা, এই রাজ্যে মৃত এক সিআরপিএফ জওয়ান, আহত ২

সিআরপিএফ-এর আইজি এম দিনাকরণ জানিয়েছেন, সিআরপিএফের ১১৩ নম্বর ব্যাটালিয়ন এবং মহারাষ্ট্র পুলিশের যুগ্ম বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। সেই সময়ই টহলদারি দলের ওপর হামলা হয়। প্রথম হামলাটি হয় রবিবার বিকেল নাগাদ। হামলার সঙ্গে সঙ্গেই জবাব দেয় বাহিনী। সেই সময় পালিয়ে যায় মাওবাদীরা। কিন্তু সিআরপিএফের কনস্টেবল মঞ্জুনাথ মারা যান দ্বিতীয় দফার হামলায়। প্রথম হামলার ঘণ্টা দুয়েক পরে এই হামলাটি ঘটে। বাহিনীর ওপর গুলিবৃষ্টি শুরু হয়। পাল্টা জবাব দেওয়ার মাঝেই গুলিবিদ্ধ হন ৩ জওয়ান। এর মধ্যে মারা যান মঞ্জু নাথ।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+