ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা! কমপক্ষে ১১ জওয়ানের মৃত্যু

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে কমপক্ষে ১১ জন জওয়ানের মৃত্যু হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আরানপুরে টহলদারি দলকে বিস্ফোরণে উড়িয়ে দেয় তারা। সূত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহে একটি চিঠির মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে আক্রমণের হুমকি দিয়েছিল মাওবাদীরা।

জানা গিয়েছে টহলদারি দলটি মাওবাদী বিরোধী অভিযানে অংশ নিয়ে ফিরছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জওয়ানরা সেই অভিযান শুরু করেছিল। যাঁরা মারা গিয়েছেন, তাঁরা সবাই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য। স্থানীয় আদিবাসীদের নিয়ে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে এই বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। এরা সবাই ছত্তিশগড় পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী।

মাওবাদী হামলা
Photo Credit: প্রতীকী ছবি সৌজন্যে পিটিআই

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্যরা এর আগে মাওবাদীদের বিরুদ্ধে বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অভিযানে অংশ নিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উদ্ধার অভিযানের জন্য একটি দলকে পাঠানো হয়েছে। তবে বৃষ্টির জন্য উদ্ধার কাজে বাধা তৈরি হয়েছে। মাওবাদীদের রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে বলেছেন, দান্তেওয়াড়ার আরানপুর থানার অধীনে মাওবাদী দমন অভিযানে যাওয়া ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্যদের আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন জওয়ান ও একজন গাড়ির চালক। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বলেছেন তিনি। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে শোক ভাগ করে নেওয়ার কথা বলেছেন তিনি।

মাওবাদী হামলা

গত ছয় দশকের বেশি সময় ধরে মাওবাদীরা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তারা শত শত সাধারণ মানুষকেও হত্যা করেছে। মাওবাদীদের দাবি তারা দরিদ্রদের পক্ষেই লড়াই করছেন। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী ১৯৬৭ সাল থেকে মাওবাদীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সব থেকে বড় হুমকি হিসেবে দেখে দিয়েছে।

মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু এলাকা মাওবাদীদের নিয়ন্ত্রণে। তার লাল করিডোর প্রতিষ্ঠা করেছে বলে দাবি করেছে। তবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে কেন্দ্রীয় সরকারের তরফে মাওবাদী বিরোধী অভিযান আগের থেকে জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+