Train Cancelled List: পুজোয় হাওড়া সহ একাধিক স্টেশন থেকে বহু ট্রেন বাতিল! রইল সেই তালিকা
Train Cancelled List: হাতে আর মাত্র কয়েক দিন! সামনেই উৎসবের মরশুম। আর এই উৎসবের মরশুমে অনেকেই বেড়াতে যান। দেশের বিভিন্ন জায়গায় এই সময় ঘুরতে যান ভ্রমণ পিপাসু মানুষরা। সেই তালিকায় বারাণসী, হরিদ্বারের মতো জায়গাও থাকে।
তবে পুজোর ( Durga Puja) সময়েই রেলে (Rail Update) বড় আপডেট। লখনউ ডিভিশনের (Lucknow division) বারাণসী ইয়ার্ডে (Varanasi yard) এ একাধিক ট্রেন (Train Cancelled List) বাতিল করা হয়েছে।

ইতিমধ্যে নর্দান রেলের (Northern Railway) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি ((Northern Railway) দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, বারাণসী ইয়ার্ডে (Varanasi yard) এ রেলের তরফে বিভিন্ন কাজ করার কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, সিনন্যালিংয়ের কাজ হবে। সংস্কার করা হবে বারাণসী স্টেশনেরও। প্রি-ইন্টারলকিং/নন-ইন্টারলকিংয়ের কাজও হবে। আর সেই কারনে দফায় দফায় ওই লাইনে পাওয়ার ব্লক করা হবে। এমনটাই জানা গিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ লা অক্টোবর থেকে শুরু হবে। আর তা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আর এই সময়ে বাংলায় উৎসবের লম্বা ছুটি থাকে। ফলে এই সময় অনেক মানুষই ট্রেনে (Indian Rail) বেড়াতে যান। আর এই দীর্ঘ সময় ধরে কাজের ফলে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হবে যাত্রীদের। কারন এই দীর্ঘ সময় একাধিক ট্রেন বাতিল থাকবে। ঘুরপথে চালানো হবে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। শুধু তাই নয়, রুট ছোট করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের।
Train Cancelled List: কোন কোন ট্রেন বাতিল থাকছে
কোন কোন ট্রেন বাতিল (Train Cancelled List) করা হয়েছে তাও জানানো হয়েছে রেলের (Northern Railway) বিজ্ঞপ্তিতে। আর সেই মতো বাতিল হচ্ছে আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, বারাণসী-আসানসোল মেমু এক্সপ্রেস, আনন্দবিহার উইকলি এক্সপ্রেস, মালদহ টাউন-নয়া দিল্লি এক্সপ্রেস, নয়া দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস, গাজিপুর সিটি শব্দভেদি এক্সপ্রেস-কলকাতা এবং কলকাতা-গাজিপুর সিটি শব্দভেদি এক্সপ্রেস বাতিল থাকছে। বিকানের হাওড়া সুপারফার্স্ট উইকলি উভয় স্টেশন থেকেই বাতিল থাকবে। বাতিল রাখা হচ্ছে হাওড়া- লালকুয়ান এক্সপ্রেস, কলকাতা- অমৃতসর দুর্গিয়ানা এক্সপ্রেসও উভয় স্টেশন থেকে বাতিল থাকছে।
Train Cancelled List: বাতিল থাকছে পার্সেল ট্রেনও
হাওড়া থেকে বারাণসী গামী পার্সেল ট্রেনও বাতিল করা হয়েছে।
তবে শুধু হাওড়া নয়, নয়া দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগামী ১লা অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত একাধিক দুরপাল্লার ট্রেন (Train Cancelled List) বাতিল থাকবে। আর এই ট্রেন বাতিলের কার্যত বিপর্যস্ত হবে গোটা রেল পরিষেবাই। চরমে উঠবে যাত্রী দুর্ভোগ। এই অবস্থায় যদিও রেলের তরফে আগাম মানুষের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে দেখুন রেলের বিজ্ঞপ্তি। আর তা দেখতে এই লিঙ্কে-Train Cancelled List ক্লিক করুন।












Click it and Unblock the Notifications