Vande Bharat Express: খালি আসন নিয়েই ছুটছে রাঁচি-হাওড়া বন্দে ভারত! চিন্তা বাড়ছে রেলের
Vande Bharat Express: রাঁচি-হাওড়া বন্দে ভারত নিয়ে উদ্বেগ বাড়ছে রেলের! মিলছে না যাত্রী। অর্ধেক আসন নিয়েই সপ্তাহে ছয়দিন ছুটতে হচ্ছে ভারতের প্রথম সেমি বুলেটকে। কার্যত আপ এবং ডাউনে ছবিটা একই। ফলে ক্রমশ উদ্বেগ বাড়ছে রেল কর্তাদের। এমনটাই 'লাইভ হিন্দুস্থানে'র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর রাঁচি-হাওড়া বন্দে ভারত (Vande Bharat Express) বাণিজ্যিক ভাবে চলতে শুরু করে। সেমি বুলেটের দুটি শ্রেণি অর্থাৎ চেয়ারকার এবং এগজিকিউটিভ ক্লাসে ২ অক্টোবর পর্যন্ত ভালো বুকিং হয়েছিল। তবে এখন গড়ে তা ২০০ এর কাছাকাছি এসে গিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যারা কিনা রাঁচি থেকে টাটানগর-হাওড়ার মধ্যে যাতায়াত করছে।

- Vande Bharat Express: কমছে যাত্রী
বন্দে ভারত (Vande Bharat Express) শুরু হওয়ার পর ২৭ সেপ্টেম্বর টাটানগর থেকে ১৫৯, ২৮ সেপ্টেম্বর ২০৪ এবং ২৯ সেপ্টেম্বর ২৫২ এবং ৩০ সেপ্টেম্বর ৩৯৪ জন যাত্রী হাওড়া পর্যন্ত যাত্রা করেছিলেন। কিন্তু তিন অক্টোবর থেকেই যাত্রী কমতে শুরু করেছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
বুধবার গভীর রাত পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ৫ অক্টোবর ২৭৬, ৬ অক্টোবর ২৪৫, ৭ অক্টোবর ২৭০, ৮ অক্টোবর ২৬০, ৯ অক্টোবর ৩৪০ এবং ১১ তারিখ পর্যন্ত ৩৭০ টি আসন খালি রয়েছে। এমনকি ৭৮ টি আসনে এক্সিজিউটিভ ক্লাসের আসনও প্রত্যেকদিন খালি যাচ্ছে।
- Vande Bharat Express: কিন্তু কেন এমন অবস্থা?
এই বিষয়ে খোঁজ নিয়েছে ওই সংবাদমাধ্যম। কথা বলেছে যাত্রীদের সঙ্গেও। একাংশের দাবি, হাওড়া কিংবা রাঁচি দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে যাত্রীদের উৎসাহ ছিল একটা সময় পর্যন্ত। কিন্তু অন্যান্য ট্রেনের তুলনায় রাঁচি-হাওড়া বন্দে ভারত ট্রেনের টিকিটের দাম অনেকটাই বেশি। শুধু তাই নয়, কম ভাড়ায় বন্দে ভারতের (Vande Bharat Express) সময়েই কার্যত হাওড়া-রাঁচির মধ্যে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। আর এটাও অন্যতম কারণ এই রুটের বন্দে ভারতের যাত্রী না হওয়ার পিছনে।
- Vande Bharat Express: টাইময়টেবিল
অন্যদিকে শুরু হওয়ার পর থেকে কার্যত রোজই রাঁচি থেকে টাটানগরের মধ্যে লেটে চলছে বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express)। আর এটাও অন্যতম কারন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য রাঁচি থেকে বন্দে ভারত সকাল ৫টা ১৫ টার সময় ছাড়ে। আর তা ৮টা ৪০ মিনিটে টাটানগরে পৌছয়। দুপুর সাড়ে ১২ টার মধ্যে হাওড়া পৌঁছে যাচ্ছে ট্রেনটি।
আবার হাওড়া থেকে ৩টে ৪৫ মিনিটে এই ট্রেন যাত্রা শুরু করে। রাত ১১ টার মধ্যে ট্রেনটি রাঁচি পৌঁছে যায়। দীর্ঘ এই যাত্রাপথে অবশ্য বেশ কয়েকটি স্টেশনে দাঁড়ায় দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটির।












Click it and Unblock the Notifications