ঘরে ফেরা বহু পরিযায়ী শ্রমিকই করোনা পজিটিভ! কেন্দ্রের মুখ্যস্বাস্থ্য সচিব কোন উদ্বেগের বার্তা দিলেন

ঘরে ফেরা বহু পরিযায়ী শ্রমিকই করোনা পজিটিভ! কেন্দ্রের মুখ্যস্বাস্থ্য সচিব কোন উদ্বেগের বার্তা দিলেন

বিহার সরকার ইতিমধ্যেই জানিয়েছে যে , যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন তাঁদের অনেকেই করোনা পজিটিভ। আর এই চ্যালেঞ্জকে সঙ্গে নিয়েই বিহার লড়াই চালচ্ছে। এবার কার্যত সেই সুরে সুর মিলিয়ে কেন্দ্রের তরফে এল নয়া বার্তা।

 কেন্দ্র কী জানিয়েছে?

কেন্দ্র কী জানিয়েছে?

কেন্দ্রের তরফে মুখ্যস্বাস্থ্য সচিব এএম প্রসাদ জানিয়েছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন তাঁদের অনেকেই করোনা পজিটিভ। কারণ কেন্দ্রের কাছে এঁদের টেস্টের সেরকমই রিপোর্ট এসে পৌঁছচ্ছে। তবে এই পরিযায়ী শ্রমিকদের করোনা পিজিটিভ হওয়ার জেরেই দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে কী না তা স্পষ্ট নয়।

 কীভাবে জানতে পারছে কেন্দ্র?

কীভাবে জানতে পারছে কেন্দ্র?

কেন্দ্রের তরফে মুখ্য স্বাস্থ্য সচিব জানিয়েছেন, বহু গ্রামে যে করোনা নজরদারি কমিটি রয়েছে ও বহু মফস্বলে যে কমিটি রয়েছে তার রিপোর্ট থেকেই এমন তথ্য উঠে আসছে।

এমন পরিস্থিতিতে কী প্রয়োজনীয়?

এমন পরিস্থিতিতে কী প্রয়োজনীয়?

কেন্দ্রের মুখ্যস্বাস্থ্য সচিব জানিয়েছেন এখন কমিউনিটি নজরদারি সবচেয়ে বেশি প্রয়োজন। তার সঙ্গে পরিযায়ী শ্রমিকদের টেস্টিং অত্যন্ত প্রয়োজনীয়।

 কোন সরকারি নির্দেশ রয়েছে?

কোন সরকারি নির্দেশ রয়েছে?

সরকারি নির্দেশ অনুযায়ী পরিযায়ী যে সমস্ত শ্রমিকের উপসর্গ নেই তাঁদের ২১ দিনের বাড়ির কোয়ারেন্টাইনে রাখতে হবে। আর যাঁদের উপসর্গ রয়েছে তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে। যদি কোনও পরিযায়ী শ্রমিক করোনা পজিটিভ নাও হন , তাহলেও তাঁকে ৭ দিন অন্তত কোয়ারেন্টাইনে রাখতে হবে। এরপর তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ রয়েছে।

২০ পরিযায়ী শ্রমিকের ট্রেন থেকে ঝাঁপ

২০ পরিযায়ী শ্রমিকের ট্রেন থেকে ঝাঁপ

এদিকে ওড়িশায় ২০ জন পরিযায়ী শ্রমিক কোয়ারেন্টাইন থেকে নিজেদের বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন। যার জেরে তাঁরা আহত হয়েছেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+