উপকূলের একাধিক জেলাগুলি থেকে মিলছে 'রহস্যময়' ফোনের হদিশ! লাল সতর্কতা জারি করল গোয়েন্দা সংস্থা
উৎসবের মরশুমে বড়সড় নাশকতার আশঙ্কা। ইতিমধ্যে একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর এরই মধ্য কেরলের একটা বিস্তির্ন অঞ্চলজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সম্প্রতি উপকূলবর্তী জেলাগুলিতে সন্দেহজনক বেশ কিছু গতিবিধি
উৎসবের মরশুমে বড়সড় নাশকতার আশঙ্কা। ইতিমধ্যে একাধিক রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আর এরই মধ্য কেরলের একটা বিস্তির্ন অঞ্চলজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সম্প্রতি উপকূলবর্তী জেলাগুলিতে সন্দেহজনক বেশ কিছু গতিবিধি ধরা পড়েছে ভারতীয় গোয়েন্দাসংস্থাগুলির র্যাডারে।

উপকূলজুড়ে থাকা ঘন জঙ্গল এবং পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকতে পারে জঙ্গিরা। এই সংক্রান্ত বেশ তথ্য হাতে পাওয়ার পরেই লাল সতর্কতা জারি করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলির তরফে।
সূত্রের খবর, কারওয়ার, দক্ষিণ কান্নড়, চিকমাগালুর জেলার বিভিন্ন অংশ থেকে বেশ কিছু রহস্যজনক ফোন করা হয়েছে। যেগুলি ট্র্যাক করার চেষ্টা করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি। তবে ফোন যে বিদেশে করা হয়েছে তা একপ্রকাশ নিশ্চিত গোয়েন্দারা। নাশকতার চেষ্টা চালাতে এই ফোন বলেও মনে করছেন গোয়েন্দারা।
তবে মাওবাদী কার্যকলাপের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দা আধিকারিকরা। তবে এই বিষয়ে আরও নিশ্চিত হতে চাইছেন আধিকারিকরা।
গোয়েন্দা সূত্রে খবর, যাতে না ধরা যায় সেই কারনে বারবার পাহাড়ে নিজেদের অবস্থান বদল করছে জঙ্গিরা। পাহাড়ের বিভিন্ন অংশে লোকেশন পাচ্ছেন গোয়েন্দারা। গত সপ্তাহে যে জায়গা থেকে বিদেশে রহস্যজনক ফোন যায় সে জায়গা বদলে গিয়েছে সম্প্রতি। জঙ্গিরা স্যাটেলাইট ফোন ব্যবহার করছে।
ফলে অনেক সময়ে লোকেশন ট্র্যাক করা মুশকিল হয়ে পড়ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। স্লিপের সেলের বিষয়টিও গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। বিদেশ থেকে হামলা চালাতে এভাবে স্লিপার সেলকে ব্যবহার করা হচ্ছে না তো? বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না আধিকারিকরা।
উল্লেখ্য গত মাসে কর্নাটক এবং কেরলের বহু জায়গাতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গাতে এই তল্লাশি চালানো হয়। এই ঘটনাতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, ভারত বিরোধী কার্যকলাপ সহ একাধিক ক্ষেত্রে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন আধিকারিকরা।
শুধু তাই নয়, বেশ কয়েকজন কেরল এবং কর্নাটক থেকে আফগানিস্তানে ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে। এই সমস্ত জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে হামলা ছক কষতে পারে তালিবানরা। ফলে এই ঘটনার পর থেকে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। এমনকি এই দুই রাজ্যের উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আর সেই নজরদারি বাড়াতেই গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনা সামনে আসার পরেই দুই রাজ্যের তদন্তকারী সংস্থাকেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি দেশের বাহিনীগুলিকেও সতর্ক করা হয়েছে।












Click it and Unblock the Notifications