Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chamoli Glacier Burst: ভয়াবহ তুষারধস, এখনও আটকে বহু শ্রমিক! শনিবার ঘটনাস্থল যাচ্ছেন ধামী

Chamoli Glacier Burst: ভয়াবহ তুষারধসের কবলে উত্তরাখণ্ডের চামোলি। ভয়াবহ সেই ধসে অন্তত ৫৭ জন আটকে পড়েন। এখনও পর্যন্ত অন্তত ৩৩ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বহু মানুষ এখনও আটকে আছেন বলে জানা যাচ্ছে। তবে অন্ধকার হয়ে যাওয়াতে আজ শুক্রবারের মতো উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছে বলে খবর। শনিবার সকাল থেকে যদিও ফের উদ্ধারকাজ শুরু হবে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে উত্তরাখন্ড সরকার।

খোদ মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী পরিস্থিতির মনিটরিং করছেন বলে জানা যাচ্ছে। খবর অনুযায়ী, ঘটনার (Chamoli Glacier Burst) পরেই মুখ্যমন্ত্রী ধামী দেরাদুনের রাজ্য বিপর্যয় অপারেশন কেন্দ্রে পৌঁছে যান। তাঁর সঙ্গে ছিলেন উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখানে বসেই গোটা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।

Chamoli Glacier Burst

শুধু তাই নয়, উদ্ধারকাজে যাতে গতি আনা হয় সেই নির্দেশও আধিকারিকদের দেন। তবে এই উদ্ধারকাজে রীতিমত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রতি মুহূর্তের আবহাওয়ার বিষয়ে আপডেট রাখা হচ্ছে স্থানীয় হাওয়া অফিসের কাছ থেকে। শনিবার সে রাজ্যে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার উদ্ধারকাজ সরজমিনে পর্যবেক্ষণ করতে ঘটনাস্থলে যেতে পারেন মুখ্যমন্ত্রী ধামী।

অন্যদিকে কেন্দ্রের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এমনকী উত্তরাখন্ড সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলেও খবর। জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মানা গ্রামের কাছে। যসীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ক্যাম্পের কাছে হঠাত করেই এহেন তুষারধস নামে। সেই সময় একাধিক শ্রমিক ওই এলাকায় কাজ করছিল বলে খবর। স্থানীয় একটি রাস্তা নির্মাণ হচ্ছিল। ফলে ভয়াবহ এই তুষারধসে আটকে পড়াদের সবাই নির্মাণ শ্রমিক বলে খবর।

ঘটনার পরেই পুলিশের এক মুখপাত্র নীলেশ ভার্নে এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে= জানিয়েছেন, "মানা সীমান্তবর্তী এলাকায় বিশাল এই তুষারধসের ঘটনা ঘটে। এতে বিআরও ক্যাম্পের কাছে রাস্তা নির্মাণে নিযুক্ত ৫৭ জন শ্রমিক আটকে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় এই উদ্ধারকাজ চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+