কর্ণাটকের মাণ্ড্যতে ভয়াবহ বাস দুর্ঘটনা! বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
কর্নাটকে মাণ্ড্যতে ভয়াবহ বাস দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী,একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাবেরি নদীর সঙ্গে সংযুক্ত একটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় ২০ জনের ওপর যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে
কর্নাটকে মাণ্ড্যতে ভয়াবহ বাস দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, একটি প্রাইভেট বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাবেরি নদীর সঙ্গে সংযুক্ত একটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় ২০ জনের ওপর যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দা ও পরে প্রশাসনের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।

স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, একটি বেসরকারি বাস মাণ্ড্য জেলায় কাবেরী নদীর খালে পড়ে যায়। জেলার পাণ্ডবপুরা তালুকের কাছে ঘটনাটি ঘটে। খালে পড়ে যাওয়ার পরেই বাসটি ডুবে যেতে শুরু করে।

প্রাপ্ত খবর অনুযায়ী, মৃতের সংখ্যা আরও বাড়তে। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছেন।












Click it and Unblock the Notifications