কেউ ছিলেন মুখ্যমন্ত্রী, কেউ মন্ত্রী, পাঁচ রাজ্যে মুখ থুবড়ে পড়লেন কোন কোন হেভিওয়েট
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একদিকে যেমন নজর কেড়েছে বেশ কয়েকটি নতুন মুখ। অন্যদিকে তেমনই মুখ থুবড়ে পড়েছেন একাধিক হেভিওয়েট। সেই তালিকায় নাম রয়েছে একাধিক বিদায়ী মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর। পাঁচ রাজ্যের মধ্য
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে একদিকে যেমন নজর কেড়েছে বেশ কয়েকটি নতুন মুখ। অন্যদিকে তেমনই মুখ থুবড়ে পড়েছেন একাধিক হেভিওয়েট। সেই তালিকায় নাম রয়েছে একাধিক বিদায়ী মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর। পাঁচ রাজ্যের মধ্যে চারটিতেই জয়ী হয়েছে বিজেপি। আর পঞ্জাবে নজর কেড়েছে আপের উত্থান।

কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে সে রাজ্যে সরকার গঠনের পথে আম আদমি পার্টি। পঞ্জাবের বেশির ভাগ প্রাক্তন ও বর্তমান মন্ত্রীই হেরে গিয়েছেন নির্বাচনে। প্রকাশ সিং বাদল, অমিন্দর সিং, নভজ্যোৎ সিং সিধুর মতো বর্ষীয়ান নেতারা কার্যত আপ-ঝড়ে উড়ে গিয়েছেন। তিন দশক পর বাদল পরিবারের কেউ কোনও আসন পাননি।
লম্বি আসনে হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। জালালাবাদ থেকে হেরে গিয়েছেন তাঁর ছেলে সুখবীর সিং বাদল। প্রকাশ সিং বাদলের জামাই আদেশ প্রতাপ সিং কাইরোও আপের কাছে হেরে গিয়েছেন। সুখবীর সিং-এর তুতো ভাই মনপ্রীত সিং বাদল আপ প্রার্থীর কাছে পরাজিত।
তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দুটি আসনে লড়াই করে একটিতেই জিততে পারেননি বিদায়ী মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চন্নি। পরপর চারবারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অমিন্দর সিং-ও হেরে গিয়েছেন নিজের পুরনো কেন্দ্রে। উত্তরাখণ্ডে যদিও বিজেপি ভালো ফল করে ক্ষমতায় আসছে, তবে জিততে পারেননি বিদায়ী মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি।
ওই রাজ্যেরই আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা হরিশ সিং রাওয়াত পরাজিত হয়েছেন বিজেপির কাছে। উত্তর প্রদেশে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। আর সেই রাজ্য যোগী সরকারের প্রাক্তন মন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা স্বামী প্রসাদ মৌর্য হেরে গিয়েছেন। ভোটের আগেই বিজেপি ছেড়ে অখিলেশের হাত ধরেছিলেন তিনি।
গোয়ায় পরাজিত তৃণমূল প্রার্থী তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। এ ছাড়া হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর পরাজিত হয়েছেন গোয়ার পানাজি আসন থেকে।












Click it and Unblock the Notifications