'মোদীর গলা কাটতে তৈরি বিহারবাসী', ভয়ঙ্কর হুমকি দিয়ে এবার শিরোনামে রাবড়ি দেবী
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে আরও বড় বিতর্কে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী।
বিহারের বিজেপি সভাপতি তথা সাংসদ নিত্যানন্দ রাই নরেন্দ্র মোদীর স্তুতি করতে গিয়ে বিতর্ক বাঁধিয়েছেন। মোদীর দিকে আঙুল উঠলে সেই আঙুল ও হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছিলেন নিত্যানন্দ। তাঁর সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে আরও বড় বিতর্কে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী।

নিত্যানন্দের হুমকির প্রেক্ষিতে রাবড়ি দেবী পাল্টা হুমকি দিয়ে বলেছেন, "ওঁরা বলেছেন, নরেন্দ্র মোদীকে নিশানা করলে আঙুল কেটে নেওয়া হবে। করুক ওঁরা। সারা দেশের কেউ চুপ করে বসবে না। ওঁরা কী ভাবছে? বিহারের মানুষ কিছু বলবে না। বিহারে অনেকে আছেন যারা মোদীর হাত-গলা কাটতে প্রস্তুত।"
#WATCH: Many in Bihar ready to slit PM's throat and chop his hand, says Former Bihar Chief Minister Rabri Devi (21.11.17) pic.twitter.com/nTbOe7jC6f
— ANI (@ANI) 22 November 2017
মঙ্গলবার বিহারে এক জনসভায় বিজেপিকে কড়া আক্রমণ করেছেন রাবড়ি দেবী। তিনি বলেছেন, ওঁরা মানুষকে জেলে পাঠাতে পারে। বিহারের মানুষ দল বেঁধে জেলে যাবে। বিজেপিকে পাল্টা দিতে গিয়ে তিনি যে গোলমাল করে ফেলেছেন তা পরে বুঝতে পেরে অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন নিজের মন্তব্যের জন্য।
প্রসঙ্গত, বিহারে লালুপ্রসাদের দল আরজেডি মোদী ও বিজেপি বিরোধিতায় প্রথম থেকেই সরব। নীতীশ কুমারের দল জেডিইউ এনডিএ-তে নাম লেখানোর পর এখন একযোগে রাজ্য ও কেন্দ্র সরকারকে আক্রমণ করছে লালুর দল। সেই সূত্রেই এক প্রচার সভায় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন লালু জায়া রাবড়ি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications