Sikkim: বর্ষা ঢুকতেই বর্ষণে বিধ্বস্ত সিকিম, একাধিক জায়গায় ধসে আটকে বাংলার বহু পর্যটক
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। চুংথাং, লাচুংয়ে একাধিক জায়গায় ধস নেমেছে। যার জেরে প্রায় ২০০টি পর্যটকদের গাড়ি আটকে রয়েছে উত্তর সিকিমে। তার মধ্যে বাংলার একাধিক পর্যটক রয়েছে। ইতিমধ্যেই উত্তর সিকিমের রাস্তা বন্ধ করে দিয়েছে সরকার।
উত্তরসিকিমের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সিকিম ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। এদিকে একাধিক জায়গায় নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাসিন্দাদের। গত বছর সেপ্টেম্বর মাসে সিকিমের জোরথাংয়ে হ্রদ ফেটে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটেছিল।

বর্ষা আজই প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে। তার আগে থেকেই সিকিম এবং উত্তরবঙ্গের জেলা গুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পাহাড়ে বর্ষা মানেই ধস সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সিকিমেই বর্ষা শুরু হতেই একাধিক জায়গায় ধস নামতে শুরু করেছে। এদিকে পর্যটকদের ভিড় এখনও রয়েছে সিকিমে।
উত্তর সিকিম এমনিতেই সারাবছর ধস কবলিত থাকে। বর্ষা নামতেই উত্তর সিকিমের একাধিক রাস্তায় ধস নেমেছে। গুরুদংমার লেক যাওয়ার জন্য পর্যটকরা উত্তর সিকিমের লাচুং এবং লাচেনে পাড়ি দেন। কিন্তু গত বছর থেকে গুরুদংমার লেকের যাওয়ার অনুমতি দিচ্ছিল না সিকিম সরকার। ধসে বিপর্যস্ত ছিল সেই রাস্তা।
গত কয়েক সপ্তাহ হল ফের উত্তর সিকিমের রাস্তা খুলেছে। সঙ্গে সঙ্গে পর্যটকদের সমাগম হতে শুরু করে। সিকিমে এরই মধ্যে প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। আর তাতেই আটকে পড়েছেন পর্যটকরা। একাধিক বাঙালি পর্যটক আটকে পড়েছেন সিকিমে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে।
এদিকে আজ সিকিমের বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছে। প্রত্যাশা মতোই সিকিম ক্রান্তি মোর্চা ফিরছে ক্ষমতায় । তার উল্লাস শুরু হয়ে গিয়েছে সিকিমের বিভিন্ন জায়গায়। বাংলার পর্যটকদের উদ্ধারের চেষ্টা করা হচছে। সিকিম ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে তকৎপরতার সঙ্গে কাজ করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications